Friday, May 8, 2026

নতুন করে আক্রান্ত ৩২, তারপরেও স্বাভাবিক ছন্দে কোচবিহার

Date:

Share post:

কোচবিহার জেলায় ৩২ জনের শরীরে মিলল করোনা সংক্রমণ। আক্রান্তরা প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা। শনিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়। জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ৩২ জনের পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে দিনহাটার শ্রমিক সংখ্যা সব থেকে বেশি। আক্রান্তদের সবাই এসিম্পটোমেটিক ছিল। তাঁদের সকলকে শনিবার ভোরের আগেই শিলিগুড়ি হিমাচল বিহার করোনা হাসপাতালে পাঠনো হয়েছে।

শনিবার সকালে কিন্তু সেই খবরের ছিটেফোটা প্রভাবও দেখা গেল না শহর জুড়ে। টোটো, অটো, সাইকেল, বাইক, এমনকী রিকসাও চলছে শহরে। সবকিছুই খোলা রয়েছে আগের মতো।
স্থানীয়দের অভিযোগ, আক্রান্ত এই ৩২ জনের বেশ কয়েকজন বিগত কয়েক দিন থেকেই নিজের নিজের এলাকায় ঘুরে বেরিয়েছে। তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছিল প্রশাসন। দিনহাটা ২  নম্বর ব্লকের শালমারা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য মশালডাঙ্গা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিন অভিযোগ করেন, তাঁর এলাকায় বেশ কয়েকজনের নাম সংক্রমণের তালিকাভুক্ত রয়েছে। বিষয়টি নিয়ে চিন্তিত প্রশাসনও।

Related articles

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...