Sunday, April 26, 2026

বাংলায় খাপ পঞ্চায়েত! ‘সম্পর্ক’র অভিযোগে প্রকাশ্য সভায় যুবক-যুবতীকে কান ধরে ওঠবস

Date:

Share post:

উত্তর প্রদেশ, বিহার বা হরিয়ানায় এ ধরণের খাপ পঞ্চায়েত দেখা যায়। এবার তার ছায়া দেখা গেল বাংলার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। এক বিবাহিত যুবকের সঙ্গে অবিবাহিত যুবতীর সম্পর্কের জেরে খাপ পঞ্চায়েত ডেকে তাদেরকে দীর্ঘক্ষণ ধরে মানসিকভাবে নির্যাতন করা হলো। বাধ্য করা হলো কান ধরে ওঠবস করতে। যা নিয়ে সব মহলেই বিস্ময় এবং এলাকার মানুষের খাপ পঞ্চায়েত বসানোর দুঃসাহস নিয়ে।

কী হয়েছিল শুক্রবার ঘাটালে? ওই যুবকের বাড়িতে আসে ওই যুবতী। অভিযোগ যুবকের পরিবার বারে বারেই যুবতীকে জড়িয়ে অভিযোগ জানিয়েছিল পাড়ায়। এদিন যুবতীকে পেয়ে তাকে ধরে একটি স্কুল বাড়ির বারান্দায় নিয়ে আসা হয়। আসে যুবকটিও। বসে সালিশি সভা। নেতৃত্ব দেন যুবকের এক আত্মীয় অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান। সেখানে দীর্ঘক্ষণ ধরে নানা প্রশ্নে জর্জরিত করা হয় দুজনকে। এরপর দু’জনকেই কান ধরে ওঠবস করতে বাধ্য করা হয়। ভিডিওতে তা স্পষ্ট দেখাও যায়। যুবতীর পরিবার জানায়, গ্রামের সকলে যেভাবে বিরোধিতা করেছিল, সেখানে দাঁড়িয়ে তাঁদের কোনও বক্তব্য জানানোর জায়গা ছিল না। অপমানিত হয়ে তাঁদের চলে আসতে হয়। কিন্তু লকডাউন চলায় তাঁরা একটু অসুবিধায়। কিন্তু এর প্রতিকার চাইতে তাঁরা আদালতে যাবেন। আইনজীবীদের বক্তব্য,

১. আইপিসি ৪৯৭ ধারা অনুযায়ী এই ঘটনা সম্পূর্ণ বেআইনি। খাপ পঞ্চায়েত বা সালিশি সভা বেআইনি।

২. বিবাহিত হলে সম্পর্কে জড়ানো যাবে না, এটিরও কোনও আইনি বৈধতা নেই।

৩. এক জনের সঙ্গে আর একজনের সম্পর্ক কখনই অবৈধ হতে পারে না

৪. প্রকাশ্যে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে যুবতী আদালতে বিচার চাইলে ঘটনায় জড়িত সকলের গ্রেফতারি এড়ানো মুশকিল।

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...