Sunday, May 17, 2026

“আনলক ইন্ডিয়া”: দেশজুড়ে কোথায় কীসে ছাড়, কীসে নিষেধ দেখুন একনজরে

Date:

Share post:

চতুর্থ দফা লকডাউনের একেবারে শেষ পর্যায়ে এসে দেশজুড়ে রেকর্ড বৃদ্ধি হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। তারই মাঝে আগামী ৩০ জুন পর্যন্ত কনটেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ বাড়ালো কেন্দ্র। তবে বাকি ক্ষেত্রে “আনলক ফেজ” শুরু হলো। যাতে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ।

এই দফার লকডাউন নিয়ে একটি গাইডলাইন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে জানানো হয়েছে কোন কোন ক্ষেত্রে কী কী ছাড় মিলবে, আর কী কী ছাড় মিলবে না।

কনটেনমেন্ট এলাকা নয়, এমন জায়গায় যা ছাড় দিচ্ছে সরকার–

ফেজ-১

১) আগামী ৮ জুন থেকে শর্ত সাপেক্ষে মল, হোটেল, রেস্টুরেন্ট খোলার অনুমতি।

২) শর্ত সাপেক্ষে ধর্মীয়স্থান খোলার অনুমতি।

এক্ষেত্রে প্রয়োজনীয় আচরণবিধি লাগু করবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রাতে কার্ফু জারি থাকবে ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত।

ফেজ-২

১) স্কুল, কলেজ, ট্রেনিং সেন্টার, কোচিং সেন্টার রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে খুলবে। সেক্ষেত্রে শিক্ষক, অভিভাবকেদর মতামত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

ফেজ-৩

১) পরিস্থিতি বুঝে আন্তর্জাতিক বিমান, জিম, মেট্রো রেল, সিনেমা হল খুলবে।

কনটেনমেন্ট এলাকায় যা লাগু থাকবে–

১) আগের মোটেও ৩০ জুন পর্যন্ত পুরোপুরি লকডাউন জারি থাকবে।

২) প্রতিটি রাজ্যের জেলাপ্রশাসন কনটেনমেন্ট জোন চিহ্নিত করবে।

৩) কনটেন্টমেন্ট জোনের বাইরে ব বাফার জোন চিহ্নিত করবে রাজ্য। যেখানে আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে সেটাই বাফার জোন।

৪) কন্ট্যাক্ট ট্রেস করার প্রক্রিয়া জারি থাকবে।

৫) কনটেনমেন্ট জোনে প্রবেশ ও বাহির হওয়ার বিধি-নিষেধ থাকবে।

৬) অতি প্রয়োজনীয় ছাড়া কোনও কিছু খোলা থাকবে না আগের মতোই।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...