Sunday, April 26, 2026

অনির্বাণের ইস্তফা, আনন্দবাজারের সম্পাদক ঈশানী, সুমন না সেমন্তী?

Date:

Share post:

সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায় ইস্তফা দিয়েছেন। আনন্দবাজার পত্রিকার নতুন সম্পাদক হচ্ছেন এখনকার বার্তা সম্পাদক ঈশানী দত্তরায়। অন্তত ৬ নম্বর প্রফুল্ল সরকার স্ট্রিটের সাদা বাড়ি সূত্রে তেমনই খবর। কিন্তু কোনো কনফারমেশন এখনও নেই। নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না। ফলে আপাতত বিষয়টিকে সম্ভাবনাও বলা যেতে পারে। সম্পাদক পদে সেমন্তী ঘোষের নামও শোনা যাচ্ছে। আরেকটি নাম আছে। তিনি হলেন এবিপি আনন্দের সুমন দে। সুমনের হাতেই কাগজ ও চ্যানেল একসঙ্গে রাখার পক্ষে ম্যানেজমেন্টের একাংশ। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বোধহয় এখনও হয়নি। সূত্রের খবর, অনির্বাণবাবুর সরে যাওয়ার বিষয়ে একাধিক কথা রটছে। কেউ বলছেন চাকরির মেয়াদ শেষ। কেউ বলছেন ছাঁটাই মানতে পারছিলেন না। কেউ বলছেন ব্যক্তিগত সমস্যা। আবার হেয়ার স্ট্রিট থানা কোনো বিষয়ে তাঁকে ডেকেছিল বলেও জল্পনা আছে; নির্দিষ্ট কারণ কেউ জানে না। এমনিতেই আনন্দবাজার এখন নানা সমস্যায় জর্জরিত; পুরনো বহু পাঠক সরে যাচ্ছেন, তার মধ্যে হঠাৎ সম্পাদকবদল হলে চর্চা বাড়বেই। ঈশানী নিউজ ডেস্কে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তিনি সম্পাদক হলে কাগজ সঠিক পথে থাকবে বলে অনুমান। তবে ছাঁটাইয়ের আবহে এখনও আতঙ্ক চলছে হাউসে। ঈশানী সম্পাদক হলে বার্তা সম্পাদকের দৌড়ে এগিয়ে সোমা মুখোপাধ্যায়। তবে ব্র্যান্ড যেহেতু আনন্দবাজার, তাই মূল কাগজ একইভাবে মাথা তুলে চলবে বলে কর্তৃপক্ষ আত্মবিশ্বাসী।

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...