Friday, June 19, 2026

“ভারতের মর্যাদাহানি হতে দেবে না কেন্দ্র,” লাদাখ প্রসঙ্গে রাজনাথ সিং

Date:

Share post:

লাদাখে সীমান্ত নিয়ে বিবাদ অব্যাহত ভারত ও চিনের মধ্যে। সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা করছে দুই দেশই। এই অবস্থায় কোনওভাবেই ভারতের মর্যাদাহানি হতে দেবে না কেন্দ্র। এমনই আশ্বাস দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, “প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ভারত। বহু বছর ধরে এই নীতি মেনে চলা হচ্ছে। কিন্তু চিনের ক্ষেত্রে মাঝে মধ্যেই অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যে কোনও পরিস্থিতিতে আমরা ভারতের সম্মানে আঘাত হানতে দেব না।”

প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ২০১৭ সালে ডোকলাম বিবাদের সময়ও কেন্দ্রীয় সরকার সরাসরি কথা বলেছে। আলোচনার মাধ্যমে বিতর্ক মিটিয়ে নেওয়া হয়েছিল। এবারও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। রাজনাথ বলেন, “উত্তেজনা যাতে না বাড়ে সেদিকে লক্ষ্য রাখছে ভারত। সামরিক এবং কূটনৈতিক স্তরে দু’দেশের মধ্যে আলোচনা চলছে।”

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...