Thursday, April 16, 2026

খেলরত্নের জন্য যোগ্য রোহিতই , জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ

Date:

Share post:

রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য এ বছর রোহিত শর্মাকে মনোনীত করল বিসিসিআই ৷ একটি বিবৃতিতে শনিবার বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমরা অনেকগুলি বিষয় বিবেচনা করেই কাদের নাম মনোনীত করা হবে, সেই তালিকা তৈরি করেছি ৷ সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মা গত কয়েক বছরে ব্যাটসম্যানদের জন্য নতুন বেঞ্চমার্ক তৈরি করেছেন ৷ খেলরত্ন পুরস্কারের জন্য রোহিতই যোগ্য সদস্য ৷ রান করার সঙ্গে ও যে ধারাবাহিকতা ও দায়িত্বজ্ঞান দেখিয়েছে, সেটাই অনেকটা এগিয়ে রাখছে রোহিতকে।’’
পাশাপাশি অ্যাথলেটিক্স ফেডারেশনের দ্বারা খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন নীরজ চোপড়াও ৷ জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯-এর মধ্যে পারফরম্যান্সের ভিত্তিতে খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন রোহিত ৷ অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ইশান্ত শর্মা, শিখর ধাওয়ান ও দীপ্তি শর্মা।
বিগত বেশ কয়েক বছরে রোহিতের রেকর্ড অসংখ্য ৷ ক্রিকেটের সব ফর্ম্যাটেই একের পর এক নতুন রেকর্ড গড়ে গিয়েছেন তিনি ৷ ২০১৯ সালে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হিসেবে সম্মানিত হয়েছিলেন তিনি। বিশ্ব ক্রিকেট ইতিহাসে রোহিতই একমাত্র ক্রিকেটার যাঁর ঝুলিতে একটি বিশ্বকাপে পাঁচ-পাঁচটি সেঞ্চুরির রেকর্ড রয়েছে। টেস্টে অভিষেক ম্যাচেই দুই ইনিংসে সেঞ্চুরি করার নজিরও গড়েছেন রোহিত। আন্তর্জাতিক টি টোয়েন্টিতেও চারটি সেঞ্চুরি করেছেন তিনি ৷

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...