Saturday, April 4, 2026

সোনু সুদকে সাহায্যের আশ্বাস মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশায়রির

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের উদ্যোগ নিয়ে বাড়ি ফিরিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। শনিবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশায়রির সঙ্গে বৈঠক করলেন অভিনেতা৷ সোনুর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। এই কাজে অভিনেতাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন কোশায়রি।

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছেন অভিনেতা। এমনকী চাটার্ড ফ্লাইটেরও ব্যবস্থা করেন তিনি। তিনিই আসল হিরো, এই কথাই বলছেন নেটিজেনরা। আগেই মহারাষ্ট্রের রাজ্যপাল অভিনেতার এই কাজের জন্য তাঁকে বাহবা দিয়েছেন। রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছেন সোনুও।
নিজের টুইটার হ্যান্ডেলে অভিনেতা লেখেন, “রাজ্যপালের কথা আমাকে আরও কাজ করার উৎসাহ জুগিয়েছে। পরিবার থেকে বিচ্ছিন্ন শ্রমিকদের ফিরিয়ে দেওয়ার কাজ করে যাব৷” অন্যদিকে সোনুর প্রশংসা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...