Monday, June 15, 2026

একান্নতম ছবিতে ‘দেশু’ ম্যাজিক ফেরার ইঙ্গিত, ছাব্বিশে নয়া স্ট্র্যাটেজি দেবের!

Date:

Share post:

নতুন বছর পড়তে না পড়তেই একের পর এক সিনেমার ঘোষণা করছেন সাংসদ অভিনেতা দেব (Dev)। জন্মদিনে নিজের ৫০ তম ছবির ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র (BAD) পোস্টার প্রকাশ্যে এনেছিলেন, নববর্ষে জানিয়েছেন ‘খাদান ২’ও ‘টনিক ২’ আসছে। আর এবার বছরে দ্বিতীয় দিনে সব থেকে বড় চমক দিলেন সোশ্যাল মিডিয়ায়। জানালেন তাঁর ৫১-তম ছবির নায়িকা হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhashree Ganguly)। অর্থাৎ প্রায় এক দশক পর আবার শ্যুটিং সেটে দেব-শুভশ্রী। শুক্রবার অভিনেতার ফেসবুক থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়, সেখানে ‘ধূমকেতু’র প্রোমোশন্যাল ইভেন্টের ঝলক মিলেছে। রয়েছে পরস্পরকে আলিঙ্গনের মুহূর্ত। ক্যাপশনে লেখা, ‘এই দুর্গাপুজোয় তামপাত্রা বাড়তে চলেছে। তৈরি থাকুন থ্রিল আর হৃদয়গ্রাহী রোম্যান্স এবং রসায়নের জন্য, যা আপনারা সর্বদা পছন্দ করেছেন’।

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধূমকেতু’ (Dhumketu) মুক্তির জন্য দূরত্ব ভুলে কাছাকাছি এসেছিলেন দর্শকের প্রিয় ‘দেশু’ (Desu)জুটি। তারপর সুপারস্টার অভিনেতার কিছু মন্তব্যে অপমানিত বোধ করেন নায়িকা। সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলের অন্নপ্রাশনে দুজনকে মুখোমুখি দেখা যায়। শোনা যায় অভিমানের বরফ নাকি গলতে শুরু করেছেন। খবর যে মিথ্যে নয়, তার প্রমাণ মিলল দেবের নতুন পোস্টে। সিনেমার নাম বা কবে থেকে শ্যুটিং শুরু সে বিষয়ে কিছু জানা যায়নি। টলিপাড়ার স্ক্রিনিং কমিটিকে সমর্থন না করায় দেবের (Dev)ছবি মুক্তি নিয়ে সাময়িক ধোঁয়াশা তৈরি হয় ফ্যানেদের মনে। কিন্তু যেভাবে একের পর এক সিনেমার ঘোষণা করছেন অভিনেতা, তাতে চলতি বছরে এটাই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের নতুন স্ট্রাটেজি বলে মনে করছেন অনেকেই।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...