Wednesday, June 3, 2026

কেন্দ্রের নির্দেশে বন্ধ হয়ে গেল উইট্রান্সফার

Date:

Share post:

ফাইল ট্রান্সফারের জন্য আর ব্যবহার করা যাবে না উইট্রান্সফার। কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন মন্ত্রক এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় স্বার্থে ও সাধারণের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক।

বড় মাপের ভিডিও, ছবি এই সাইটের মাধ্যমে ইমেইল করে পাঠানো যেত এতদিন। নেটিজেনদের কাছে উইট্রান্সফার অত্যন্ত পরিচিত একটি নাম। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘মুম্বই মিরর’ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দেশের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সব সংস্থাকে সংশ্লিষ্ট ওয়েবসাইট বন্ধ করার নোটিশ দিয়েছে টেলিকমিউনিকেশন মন্ত্রক। পাশাপাশি আরও দুটি ইউআরএল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অবশ্য জানা যায়নি। কিন্তু বাড়িতে বসে যারা কাজ করছে তাঁদের সমস্যার মুখে পড়তে হবে। বিনামূল্যেও ব্যবহার করা যেত এই ওয়েবসাইট।
২ জিবি পর্যন্ত ফাইল এর মাধ্যমে অনায়াসেই পাঠিয়ে দেওয়া যেত মেল করে। পদ্ধতি অত্যন্ত সহজ। বিনামূল্যে ব্যবহারের পাশাপাশি এর একটি পেইড ভার্সান রয়েছে। সেটির মাধ্যমে ২০ জিবি পর্যন্ত ফাইল ট্রান্সফার করার সুবিধা থাকত। তবে ওয়েবসাইট নিষিদ্ধ করার ঘটনা ভারতে এই প্রথম নয়। ২০১৯ সালে একসঙ্গে ৪২২টি ওয়েবসাইট নিষিদ্ধ করেছিল কেন্দ্র।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...