Saturday, May 16, 2026

শ্বশুর-শাশুড়িকে ছেড়ে আলাদা থাকতে চাইলে স্ত্রীকে ডিভোর্স দিতে পারবে স্বামী!

Date:

Share post:

কেরল হাইকোর্টের নজরকাড়া রায়। রবিবার একটি বিচ্ছেদ মামলার রায় দিতে গিয়ে কেরল হাইকোর্ট বলেছে, বিয়ের পর স্ত্রী যদি মা-বাবাকে ছেড়ে আলাদা থাকার জন্য চাপ দেয় তাহলে এই কাজ স্বামীর উপর মানসিক নির্যাতন হিসেবেই গণ্য করা হবে। এই ঘটনাকে দন্ডনীয় অপরাধ বলা যাবে। এই কারণে স্ত্রীকে ডিভোর্সও দেওয়া যেতে পারে। একই সঙ্গে রায় দিতে গিয়ে হাই কোর্ট আর দুটি কথা বলেছে, যা রীতিমতো বিতর্কিত। ডিভিশন বেঞ্চ এর বক্তব্য, বাড়ির বউকে দিয়ে ঘরের কাজ করানোটা অস্বাভাবিক কিছু নয়। এবং দ্বিতীয় বিষয়টি হলো, বড়রা চাইলে ছোটদের বকাবকি করতে পারে এটা সব পরিবারেই হয় এবং খুব সাধারন বিষয়। ফলে বউকে শ্বশুর-শাশুড়ির বকাঝকা অন্যায় নয়। হাইকোর্টের এই রায়কে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সব মহলে।

মাকে ছেড়ে দিয়ে আলাদা থাকার জন্য চাপ দিচ্ছেন স্ত্রী। এই অভিযোগ নিয়ে কেরল হাইকোর্টে বিচ্ছেদ মামলা করেন এক ব্যক্তি। পাল্টা ওই ব্যক্তির স্ত্রী অভিযোগ করেন শাশুড়ির নির্দেশে রোজ মদ্যপান করে তার ওপর অত্যাচার করেন স্বামী। তাই স্বামীর সঙ্গে সংসার করতে চান, কিন্তু শাশুড়ির সঙ্গে নয়। সেই মামলার ভিত্তিতেই বিচারপতি এ এম শফিক ও বিচারপতি জোসেফের ডিভিশন বেঞ্চ রায় দিতে গিয়ে বলে, অসহায় বাবা-মা একদিকে, অন্যদিকে স্ত্রীর প্রত্যাশা, এই দুয়ের মাঝে পড়ে যে কোনও ব্যক্তিরই জীবন দুঃসহ হতে বাধ্য। এই কারণের ভিত্তিতেই স্ত্রীকে ডিভোর্স দিতে পারবেন স্বামী।

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...