Sunday, May 17, 2026

নিম্নচাপের হাত ধরে কেরলে ঢুকল বর্ষা

Date:

Share post:

সত্যি হল পূর্বাভাস। ১ জুন কেরলে ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু৷ মৌসম ভবন আগেই জানিয়েছিল, এবছর বর্ষা ঠিক সময়ই আসবে কেরলে৷ দক্ষিণের এই রাজ্যে ঠিক সময়ে বর্ষা আসা মানে অন্যান্য জায়গায় ঠিক সময়ে বৃষ্টিপাত হবে৷ এর পাশাপাশি চলতি বছর বর্ষার কোনও ঘাটতি থাকবে না বলেও জানায় মৌসম ভবন৷ইতিমধ্যেই কেরলের ৯ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। তিরুবনন্তপুরম, কোল্লাম, পাথানমথিত্তা, আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইড়ুক্কি, মালাপ্পুরম এবং কান্নুর এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।

সোমবার মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, কেরলে বর্ষা ঢুকে পড়েছে৷ সাধারণত জুনের প্রথম সপ্তাহে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কেরলের একদম দক্ষিণ প্রান্তে বৃষ্টিপাত হয়। তারপর একটু একটু করে আরও দেশের মূলভাগে ঢুকতে শুরু করে৷ এরপর টানা চারমাস বর্ষাকাল চলে৷ সারা বছরের মধ্যে এই চার মাসেই অধিক বৃষ্টিপাত হয়৷ আর বৃষ্টির উপরেই নির্ভর করে ভারতের কৃষিকাজ৷

টানা চার মাস ধরে সারা দেশে বৃষ্টিপাত ঘটিয়ে সেপ্টেম্বরে রাজস্থান থেকে বিদায় নেয় বর্ষা।

Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...