Tuesday, May 5, 2026

“ওর দুঃখটা আমি বুঝি”, মা হারা শিশুকে সাহায্য শাহরুখ খানের

Date:

Share post:

স্টেশনে পড়ে রয়েছে মায়ের নিথর দেহ। কিন্তু একরত্তি তা বুঝতে পারছেনা। বারবার মাকে ডেকে তোলার চেষ্টা করছে। ছোট্ট দুটো পা নিয়ে বারবার এদিক ওদিক যাচ্ছে। কিন্তু মা আর উঠছে না। না খেতে পেয়ে মায়ের মৃত্যু হয়েছে তা বোঝার ক্ষমতা নেই ওই শিশুর। দিন কয়েক আগে এমনই এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখে চোখের জল ফেলেছেন নেটিজেনরা।

এই ভিডিও সামনে আসতেই উদ্যোগী হন শাহরুখ খান। লকডাউনের জেরে নিজে মুজাফফরপুরে পৌঁছতে পারেননি।
নিজের সংস্থা ফাউন্ডেশনকে খবর পাঠান কিং খান। মীর ফাউন্ডেশন এর সদস্যরা ওই শিশুকে সুরক্ষিত অবস্থায় পৌঁছে দিয়েছে তাঁর পরিবারের কাছে। কিং খানের এই সংস্থা শিশুটিকে সব রকম ভাবে সাহায্য করছে।

টুইট করে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। তিনি লেখেন, “এই শিশুটির কাছে আমাকে পৌঁছতে আপনারা সাহায্য করেছেন। ওর দুঃখটা আমি বুঝি। আমরা সবাই মিলে প্রার্থনা করি যেন এই কঠিন সময় ও কাটিয়ে উঠতে পারে। আমরা সব রকম ভাবে ওকে সাহায্য করব।” বলিউড বাদশাহর উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। কেউ কেউ আবার বলছেন, একটাই তো মন আর কতবার জিতবেন।

Related articles

বাংলার মসনদে বিজেপি, ক্ষমতার আশা ABVP-র: সরাসরি ইউনিয়ন রুম বদলের বার্তা

২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর থেকে বাংলার একের পর এক বিরোধী পার্টি অফিসে হামলার ঘটনা ফের একবার...

জয়ের পরেই গেরুয়া আস্ফালন, শিশু উদ্যান দখল করে শাহের মন্দির! 

ছিঃ বিজেপি। জিতেই ক্ষমতার আস্ফালন! রাজ্যে ক্ষমতা দখলের পরের দিনই হাওড়ায় শিশু উদ্যান দখল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের...

মাত্র ১০০ গণনাকেন্দ্রের CCTV ফুটেজ প্রকাশ করুন: গণনা কারচুপিতে কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের যে পথ বিজেপি নিয়েছে বাংলায়, তা কোনভাবেই সফল হবে না স্পষ্ট করে...

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর...