Saturday, May 23, 2026

ঘূর্ণিঝড় ‘আমান্ডা’র দাপটে মৃত ১৪, নিখোঁজ বহু

Date:

Share post:

ফের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রাণ হারালেন ১৪ জন। প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়েছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘আমান্ড’। রবিবার ঝড়ের জেরে এল সালভাডোর ও গুয়াতেমালা লন্ডভন্ড হয়ে গিয়েছে। ব্যাপক বন্যার কবলে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎহীন গোটা এলাকা। নিখোঁজ বহু মানুষ।

এই পরিস্থিতিতে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন এল সালভাডোরের প্রেসিডেন্ট। সেখানকার মন্ত্রী মারিও দুরান জানান, বাড়তে পারে মৃতের সংখ্যা। আমান্ডার জেরে বহু গাছ পড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০০ টি বাড়ি।

পরিস্থিতি মোকাবেলা করতে নামানো হয়েছে সেনা। বন্যার মধ্যে চলছে উদ্ধারের কাজ। স্থানীয়রা অনেকেই বাসস্থান হারিয়েছে। একাধিক ল্যান্ড স্লাইডের আশঙ্কা করছে প্রশাসন।
বন্যাবিধ্বস্ত এল সালভাডোরের অন্তত ৯০ শতাংশ বাসিন্দা। গুয়াতেমালার রাস্তা বন্ধ হওয়ার উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়াবিদদের আশঙ্কা, ‘আমান্ডা’ দুর্বল হলেও বৃষ্টি জারি থাকবে।

Related articles

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...