Monday, May 18, 2026

স্মার্টফোন নেই, অনলাইন ক্লাস করতে না পেরে আত্মহত্যা ছাত্রীর

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে চলছে লকডাউন। এই অবস্থায় বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলের পঠনপাঠন হচ্ছে অনলাইনে। কিন্তু সমাজের নিম্নবিত্তরা কীভাবে অংশ নেবে এই ক্লাসে? বারবার এই প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। যাদের দুবেলা-দুমুঠো জোটে না তাদের পক্ষে স্মার্টফোনের মাধ্যমে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করা কার্যত অসম্ভব। অনলাইন ক্লাসে অংশ নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল কেরলের ছাত্রী।

কেরলের মালাপ্পুরমের বাসিন্দা দেবিকা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। বাড়িতে টিভি নেই। স্মার্ট ফোন খারাপ হয়ে গিয়েছে। ফলে অনলাইন ক্লাসে অংশ নিতে পারছিল না ওই কিশোরী। তাঁর মা-বাবা জানিয়েছে মানসিক অবসাদে ভুগছিল দেবিকা। সোমবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওইদিনই সন্ধে নাগাদ বাড়ির পাশ থেকে তার দেহ উদ্ধার করেন স্থানীয় মানুষ। পাশে একটি কেরোসিনের খালি ড্রামও পাওয়া গিয়েছে। ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

তবে এই সমস্যা শুধুমাত্র কেরলে সীমাবদ্ধ নয়। দেশের একটা বড় অংশের মানুষের স্মার্টফোন কেনার সামর্থ্য নেই। দেশের বিভিন্ন অংশ পৌঁছয়নি ইন্টারনেট পরিষেবা। সেই সব অঞ্চলের পড়ুয়ারা কীভাবে লেখাপড়া করবে তার উত্তর অধরা।

Related articles

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...