Saturday, March 14, 2026

আসনের সমসংখ্যক যাত্রী নেবে অটো-ট্যাক্সি-ক্যাব : পরিবহনমন্ত্রী

Date:

Share post:

দেশজুড়ে শেষ হয়েছে চতুর্থ দফার লকডাউন। শুরু হয়েছে আনলক। দু’মাস পর রাস্তায় নেমে ভোগান্তি শুরু হয়েছে যাত্রীদের। এই পরিস্থিতিতে মঙ্গলবার পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বাসের মতো অটো-ট্যাক্সি ও অ্যাপ ক্যাবেও তোলা যাবে আসনের সমসংখ্যক যাত্রী।

রাস্তায় চলছে বেশ কিছু সরকারি বাস। কিন্তু আসনের সমসংখ্যক যাত্রী নেওয়ায় ভোগান্তি শুরু হয়েছে। রাস্তায় নেমেছে হাতে গোনা বেসরকারি বাস। তাতে সমস্যা সমাধান হচ্ছে না। অন্যদিকে অটোয় ২ জনের বেশি যাত্রী তোলা যাবে না বলে নির্দেশ দিয়েছিল সরকার। তাতে সমস্যা আরও বাড়ে। এই অবস্থায় দাঁড়িয়ে এদিন পরিবহনমন্ত্রী অটো ও ট্যাক্সিতে আসনের সমসংখ্যক যাত্রী তোলার অনুমতি দেন।

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...