Friday, May 15, 2026

হুমকিতে ডিলারের মৃত্যু! অভিযোগে পথ-অবরোধ

Date:

Share post:

ফুড অ্যান্ড সাপ্লাই বিভাগের সাব ডিভিশন কন্ট্রোলার শেখ আজিজুল বিভিন্ন কারণ দেখিয়ে ডিলারকে হুমকি দিতেন। তার জেরেই না কি রেশন দোকানে অসুস্থ হয়ে পড়ে মারা যান রেশন ডিলারের নাম তপনকুমার মজুমদার। তাঁর বাড়ি হাবড়ার মহিষা মছলন্দপুরে।

গত সপ্তাহে রেশনের চালানের কিছু গরমিল দেখিয়ে 36 হাজার টাকার ফাইন কাটা হয়। বুধবার সেই টাকা জমা দেওয়ার কথা।অভিযোগ, মঙ্গলবার আজিজুল বেলা 11 টা নাগাদ রেশন দোকানে গিয়ে ডিলারকে হুমকি দেন। তারপরে তিনি অসুস্থ বোধ করেন। তাঁকে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার হুমকির অভিযোগে এবং অভিযুক্ত আধিকারিকের গ্রেফতারের দাবিতে হাবড়া-গৌরবঙ্গ রোডের মহিষা মছলন্দপুর এলাকায় ডিলারের বাড়ির সামনে অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে হাবড়া থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...