Friday, May 15, 2026

উত্তরাখণ্ড থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা

Date:

Share post:

চারধাম যাত্রা শুরু হতে চলেছে। তবে এই যাত্রা আপাতত সীমিত তীর্থযাত্রী নিয়ে চলবে। রাজ্যের মন্ত্রী ও সরকারের মুখপাত্র মদন কৌশিক এই খবর জানিয়েছেন। তিনি বলেন, “রাজ্যে পর্যটন নির্ভর অর্থনীতিকে চাঙ্গা করার জন্যই চারধাম যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখান্ড সরকার।” গত শনিবার কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুসারে ৮জুন থেকে ধর্মীয় স্থান গুলি জনসাধারণের জন্য খুলে দেওয়া যাবে । আন্তঃরাজ্য যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। মদন কৌশিক বলেছেন,” কেন্দ্র যা নির্দেশিকা জারি করেছে তা আমরা ভালো করে বুঝে চালু করব । ধর্মীয় স্থান গুলি জনসাধারণের জন্য খুলে দিতে বলেছে কেন্দ্র, এটা একটা প্রশংসনীয় পদক্ষেপ, এর ফলে আমরা আমাদের ধর্মীয় স্থান গুলি খুলে দিতে পারব। বিশেষ করে সবচেয়ে জনপ্রিয় চার ধাম এই চার ধামের আকর্ষণে সারা দেশ থেকে তীর্থযাত্রীরা ছুটে আসেন।” তিনি আরও বলেন যে, রাজ্যের শিল্পের সঙ্গে চারধাম যাত্রা অঙ্গাঙ্গীভাবে জড়িত। উল্লেখ্য, এক যাত্রায় যমুনোত্রী ,গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রিনাথ দর্শনকে বলা হয় চারধাম যাত্রা। এটি উত্তরাখণ্ডে খুবই জনপ্রিয় ধর্মীয় স্থান।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...