Sunday, June 14, 2026

এক দিনে দুই উপাচার্য নিয়োগ, কাল রাজ্যপালের বিস্ফোরণ?

Date:

Share post:

ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী রাজ্যপালের ভূমিকায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে নিয়োগ রাজ্যপাল দিচ্ছেন! বেনজির এই কান্ড সোমবার শিক্ষামন্ত্রীর নজরে আসার পরেই শিক্ষা দফতর জরুরি ভিত্তিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার অধ্যাপক আশিস পাণিগ্রাহিকে নিয়োগ করে। রাজ্যপালের নিযুক্ত সহ-উপাচার্য গৌতম চন্দ্রের নিয়োগকে বাতিক ঘোষণা করা হয়। উচ্চশিক্ষা দফতর স্পষ্টভাষায় জানায়, গত ২১ ফেব্রুয়ারি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের পদটি খালি হয়। নতুন নিয়োগের প্রস্তুতির মাঝেই করোনা পর্ব। মে মাসের শেষে শিক্ষা দফতর তালিকা পাঠালে রাজ্যপাল সেই তালিকা অগ্রাহ্য করে নিজের পছন্দের প্রার্থীকে নিয়োগ করেন। শিক্ষা দফতর বলছে, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী উপাচার্য কিংবা সহ উপাচার্য নিয়োগে শিক্ষামন্ত্রীর সম্মতি বাধ্যতামূলক। তাই বিশ্ববিদ্যালয়ের ৫৮ ধারা অনুযায়ী রাজ্যপালের নিয়োগ বাতিল করা হয়েছে।

ফলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি নজিরবিহীন পদক্ষেপ। একদিনে দুবার সহ-উপাচার্য নিয়োগ। রাজ্যের এই পদক্ষেপের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছেন রাজ্যপাল। যুদ্ধ ঘোষণা করতে বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন ডেকেছেন। ফের নতুন আকচাআকচির অপেক্ষা?

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...