Sunday, June 14, 2026

১১ জুন থেকে প্রয়োগ করা হবে করোনার ওষুধ!

Date:

Share post:

করোনা প্রতিষেধক আবিষ্কারের জন্য দিনরাত এক করে কাজ করছেন গবেষকরা। জানা গিয়েছে ১০০টি প্রতিষেধকের ওপর পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আতঙ্কের আবহেই আশার কথা শোনালেন রাশিয়ার বিজ্ঞানীরা। করোনা আক্রান্তদের ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগের সাফল্য মিলেছে বলে দাবি বিজ্ঞানীদের। রাশিয়ার সংবাদ সংস্থা সূত্রে খবর ১১ জুন থেকে করোনা চিকিৎসায় ব্যবহার করা হবে এই প্রতিষেধক।

রাশিয়ার ওষুধ প্রস্তুতকারক সংস্থার হাতে অ্যাভিফ্যাভির নামে এই ওষুধের পেটেন্ট রয়েছে। বিজ্ঞানীদের দাবি পরীক্ষামূলক প্রয়োগে দেখা গিয়েছে ৪ দিনের মধ্যে ৬৫ শতাংশ রোগী ভাইরাস মুক্ত হয়েছেন। ‘অ্যাভিফ্যাভির’-এর প্রয়োগে ছাড়পত্র দিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রক।

জাপানে সংক্রামক জ্বরের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় ফ্যাভিপিরাভির। এই প্রতিষেধকের রাসায়নিক সমন্বয়ের ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটিয়ে ‘অ্যাভিফ্যাভির’ তৈরি করেছেন রুশ বিজ্ঞানীরা। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ৩৩০ জন করোনা রোগীর ওপর চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ১১ জুন থেকে দেশের করোনা চিকিৎসায় ওষুধ ব্যবহার করা হবে। দেশের হাসপাতালগুলিতে ৬০ হাজার ডোজ ওষুধ পৌঁছে দেওয়া হবে।

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...