Saturday, April 4, 2026

সবুজ ফেরাতে ৫ জুন বৃক্ষরোপণ, জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আমফানের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছে শহর থেকে গ্রামের সবুজ। ধ্বংস হয়েছে লক্ষ লক্ষ গাছ। এই পরিস্থিতিতে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন বিধি মেনে অল্প সংখ্যক লোক নিয়ে মহানগরে গাছ লাগাবেন তিনি। এছাড়াও সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। কারণ, ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়ে গিয়েছে সুন্দরী গাছের অরণ্য।

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমফানের পরে দ্রুত বাঁধ মেরামতের কাজ চলছে। ৬ তারিখ জোয়ার আসছে, সেদিন প্লাবনের আশঙ্কা রয়েছে। সেই মতো বাঁধ সারানোর সাধ্য মতো চেষ্টা করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, মথুরাপুর, ক্যানিং, হাওড়া, বাদুড়িয়া, সন্দেশখালিতে কাজ চলছে। তিনি বলেন, ঝড়ের পরে বিদ্যুৎ দফতর ভালো কাজ করেছে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, আমফানের দাপটে অনেকের নৌকো ভেঙে গিয়েছে। সেক্ষেত্রে ছোট নৌকোর জন্য মালিককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...