Friday, May 15, 2026

আমফান দুর্গতদের লড়াইয়ে সামিল ‘হেল্প বেঙ্গল’

Date:

Share post:

ঠিক ১৫ দিন আগে বাংলায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। তাতে বিপর্যস্ত হয়েছে গোটা বাংলা। ঘর হারিয়েছেন বহু মানুষ। দু’বেলা দু’মুঠো অন্ন সংস্থানের উপায় নেই। ঝড় পরবর্তী পরিস্থিতির কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন কেউ কেউ। কারোর বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, কারোর আবার কোলে দুধের শিশু। তাঁদের এই লড়াইয়ে সামিল হয়েছে হেল্প বেঙ্গল। অন্যদিনের মতো বুধবারও ত্রাণ তুলে দিলেন সদস্যরা। এদিন তাদের কাজে সহযোগিতা করেছে সন্ধি নামে একটি সংগঠন। পুষ্পেন্দু সর্দারের এই সংগঠন সুন্দরবন অঞ্চলের মানুষের জন্য কাজ করছে। এদিন ক্যানিংয়ের দক্ষিণ রেদখালি অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দু’ধরনের প্যাকেট দেওয়া হয় দুর্গতদের হাতে। এদিন প্রায় ৬০০ জনের হাতে প্যাকেট তুলে দেওয়া। পাশাপাশি ৮০টি ত্রিপল এবং ৩৫ টি প্লাস্টিক শিট দেওয়া হয়েছে স্থানীয়দের।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...