Friday, June 26, 2026

একসঙ্গে পাঁচ গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে!

Date:

Share post:

করোনা ত্রাসে আতঙ্কিত সারা পৃথিবী। এরই মধ্যে ধেয়ে আসছে গ্রহাণু। বিজ্ঞানীদের আশঙ্কা এমনটাই। প্রতি সেকেন্ডে বাড়ছে গতি। যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ নাসার। পৃথিবীর সঙ্গে হালকা টক্কর হতে পারে বলেই আশঙ্কা বিজ্ঞানীদের।

নাসার নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ সেন্টার পৃথিবীর বিখ্যাত গ্রহাণুর দিকে নজর রাখছে। একটা বা দুটো নয় একসঙ্গে ধেয়ে আসছে পাঁচটি গ্রহাণু। আকারে কোনওটা বড় কোনওটা আবার ছোট। নাসা জানিয়েছে, এই পাঁচ গ্রহাণুর নামকরণ করা হয়েছে। ১০৮ ফুট পরিধির গ্রহাণুর নাম ২০২০ কেকে৭। ১১৫ ফুট গ্রহাণুর নাম ২০২০ কেডি৪। এর গতি ঘণ্টায় ১২ হাজার মাইল। তিন নম্বর গ্রহাণুর অভিমুখ পৃথিবীর দিকে। ১৪৪ ফুট পরিধির এই গ্রহাণুর নাম ২০২০ কেএফ। ঘণ্টায় ১১ হাজার মাইল গতিবেগ ২০২০ কেজে১ গ্রহাণুর। যার পরিধি ১০৫ ফুট। তবে জ্যোতির্বিজ্ঞানীদের চিন্তা পঞ্চম গ্রহাণু নিয়ে। যার নাম ২০২০ কেই৪। পরিধি প্রায় ১৭১ ফুট। ঘণ্টায় ২৪ মাইল বেগে ধেয়ে আসছে পৃথিবীর দিকে।

নাসার নিয়ার-আর্থ অবজেক্ট সেন্টার সূত্রে খবর, পৃথিবীর সঙ্গে টক্কর লাগতে পারে পঞ্চম গ্রহাণুর। জোর করে অনুপ্রবেশের চেষ্টা করলে পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে জ্বলেপুড়ে যাবে। মহাকাশেই বিকট বিস্ফোরণ হবে। বহু যুগ ধরেই পৃথিবীর দিকে নজর গ্রহাণুদের। ২০১৬ সালে বেন্নু নামে এক গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। ২১৩৫ সাল নাগাদ পৃথিবী আর চাঁদের মাঝামাঝি চলে আসবে এই বেন্নু। চলতি বছর এপ্রিলে পৃথিবীর পাশ দিয়ে গিয়েছে গ্রহাণু।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...