Sunday, April 26, 2026

মারাদোনা কে নিয়ে বিভ্রান্তি! কেন?

Date:

Share post:

মারাদোনা কে নাকি চেনা যাচ্ছে না। কিন্তু কেন? তাঁকে চিনতে পরবেন না এমন কেউ এই বিশ্বে আছেন নাকি? কিন্তু একটি ছবিতে ভ্যাবাচাকা খাচ্ছেন সবাই। একনজরে দেখলে মনে হতেই পারে ইনি দিয়েগো আর্মান্দো মারাদোনা! হাঁটা চলা থেকে অভিব্যক্তি সবেতেই কিংবদন্তির ছাপ বড্ড স্পষ্ট যে!    সেই স্থূলকায় চেহারা। মাথায় মেক্সিকান ক্যাপ। যা কেবলমাত্র তাঁর কল্যাণেই বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছে। দেখা যাচ্ছে, কোর্টে টেনিস বল নিয়েই ড্রিবল করছেন। বুকে রিসিভ করে সেই বল আবার পাঠিয়ে দিচ্ছেন আকাশে। বারবার এমন করতে করতে তিনি হাঁফিয়ে যাচ্ছেন। ঘর্মাক্ত গায়ে মুখ নিচু করে জিরিয়ে নিচ্ছেন বাঁ পায়ে জাদু দেখানোর ফাঁকেই।

 


সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ক্লিপ দেখে সকলেরই জিজ্ঞাসা ছিল ইনি মারাদোনা নাকি! কারণ, একনজরে দেখলে মনে হতেই পারে দিয়েগো আর্মান্দো মারাদোনা! হাঁটা চলা থেকে অভিব্যক্তি সবেতেই কিংবদন্তির ছাপ বড্ড স্পষ্ট যে! তবে ঘটনা হল, ইনি মোটেই মারাদোনা নন। মারাদোনার চেহারার লুক-এলাইক ব্যক্তিটি আসলে আর্জেন্টিনার অভিনেতা রলি সেরানোর। ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে ইনি ইতালিয়ান অভিনেতা রলি সেরানো।

ইউটিউবে সম্প্রতি এই ভিডিও ক্লিপিংস ভাইরাল হলেও যে সিনেমার অংশ এটি সেটি অবশ্য মুক্তি পেয়েছে আগেই। ২০১৫ সালে ইতালিয়ান ছবি ‘ইয়ুথ’ এ ইনি মারাদোনার ভূমিকাতেই অভিনয় করেছিলেন।

Related articles

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে...

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র...

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...