Sunday, April 26, 2026

মোদির সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মিটিং

Date:

Share post:

দুই দেশের ভার্চুয়াল মিটিং এই প্রথম। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আলোচনার বিষয় মূলত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা। আলোচনা হলো স্বাস্থ্যক্ষেত্র, বাণিজ্য আর প্রতিরক্ষা বিষয় নিয়ে।

মোদি তাঁর ভাষণের শুরুতেই বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার এটাই সম্ভবত সঠিক সময় এবং সঠিক সুযোগ। আমাদের সম্পর্ক কী করে পৃথিবীর ভালোর জন্য ব্যবহার করা যায় সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত। করোনার পরিপ্রেক্ষিত সামনে রেখে বলেন, পৃথিবী জুড়ে যে আর্থিক সমস্যা তৈরি হয়েছে, তার বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশকে সামনের দিকে এগিয়ে এসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই প্রথম কোনও বিদেশী রাষ্ট্রনেতার সঙ্গে মোদির ভার্চুয়াল মিটিং হলো।

ভারত অস্ট্রেলিয়া দুটি দেশে একে অন্যের দেশে বছরে প্রায় ১১ বিলিয়ন ডলার নিয়মিতভাবে লগ্নি করছে। পাশাপাশি এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন এবং বলেন, পাকিস্তানের উচিত সীমান্ত সন্ত্রাস বন্ধ করতে এখনই দ্রুত পদক্ষেপ করা। আজহার মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়ার পক্ষেও স্কট মরিসনের দেশ।

Related articles

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...