Monday, April 6, 2026

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩৬৮, মৃত্যু বেড়ে ২৮৩!

Date:

Share post:

আনলক ফেজ ওয়ান পর্বে গোটা দেশের মতো এই রাজ্যেও ক্রমশ করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

বাংলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৮ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ মিলেছে। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬ হাজার ৮৭৬।

এই ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১০ জন করোনা রোগীর। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮৩। আজ, বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এমনই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজার ৭৫৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৮ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ২ হাজার ৭৬৮।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...