Tuesday, March 24, 2026

বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশ দিবস পালনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফানের জেরে কলকাতা সহ বেশ কিছু জেলায় ভেঙে গিয়েছে বহু গাছ। ফের শহরের সবুজায়ন ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দক্ষিণ কলকাতার হরিশ পার্কে একটি ১০ বছরের পুরনো ১৮ ফুটের নিমগাছ পুনঃরোপণ করবেন মুখ্যমন্ত্রী। এই পার্কের ভিতর ও বাইরে মিলিয়ে মোট ১০টি গাছ লাগানোর জায়গা করা হয়েছে। শুধু নিম গাছ নয় সেখানে বসানো হবে বকুল ও অশ্বত্থ গাছও।

বুধবার পার্ক পরিদর্শনে যান পুরসভার উদ্যান বিভাগের আধিকারিকরা। আমফানের তাণ্ডবে সেখানে একটি মেহগনি গাছ পড়ে রেলিংয়ের একাংশ ভেঙে গিয়েছে। সেই মেহগনি গাছের জায়গাতেই নিমগাছটি বসাবেন মুখ্যমন্ত্রী। এতদিন ওই নিম গাছটি বনদফতরের নার্সারিতে ছিল।

অন্যদিকে, আজ থেকেই কলকাতায় প্রায় ৫০ হাজার বৃক্ষরোপণের সূচনা হবে। তার মধ্যে প্রায় ১৭ হাজার গাছ পুনঃরোপণ করা হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অনেকে। সারা রাজ্যজুড়েই চলবে বৃক্ষরোপণ। পালন করা হবে পরিবেশ দিবস।

Related articles

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...