Tuesday, May 12, 2026

ফের বিদেশি সংস্থার বিনিয়োগ জিওতে

Date:

Share post:

লকডাউনের মধ্যেই ফের বিদেশি সংস্থা বিনিয়োগ করল জিওতে। ফেসবুক থেকে কেকেআরের মতো মার্কিন সংস্থা আগেই বিনিয়োগ করেছে। এবার জিও-তে ৯,০৯৩ কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা আবু ধাবির সংস্থা মুবাডালার। সূত্রের খবর, সব মিলিয়ে ৮৭,৬৫৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ এনেছে রিলায়েন্সের ডিজিটাল ইউনিট।

জিও- র ১.৮৫ শতাংশ শেয়ার কিনতে চলেছে মুবাডালার। আবুধাবির এই সংস্থার মোট সম্পত্তির পরিমাণ ২২৯ বিলিয়ন ডলার ৷ সংস্থার ইক্যুয়িটি ভ্যালু ৪.৯১ লক্ষ কোটি টাকা এবং মূল্য ৫.১৬ লক্ষ কোটি টাকা। এর আগে জিওতে বিনিয়োগ করেছে ফেসবুক, জেনারেল অ্যাটলান্টিক, সিলভার লেক, ভিস্তা ইক্যুয়িটি পার্টনার্স এবং কেকেআর।

করোনা সংক্রমণ এবং লকডাউনের ফলে বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্য ধাক্কা খেয়েছে। ক্ষতির মুখোমুখি হয়েছে একাধিক সংস্থা। কিন্তু এরই মধ্যে বিদেশি বিনিয়োগ আনতে পেরেছে জিও। বিশেষজ্ঞদের মতে, জিও এখন দুনিয়ার অন্যতম সম্ভাবনাময় ডিজিটাল ব্র্যান্ড। তাই জিও নিয়ে আগ্রহ রয়েছে বিদেশি লগ্নিকারীদের।

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...