Monday, June 15, 2026

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

Date:

Share post:

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া মন্ত্রী। মঙ্গলবার সকালে নবমহাকরণে ক্রীড়া দফতরে আসেন নিশীথ। প্রথম দিনেই বুঝিয়ে দিলেন খেলার মাঠ রাজনীতি মুক্ত হবে, একইসঙ্গে মেসি কাণ্ডের তদন্ত যে শুরু হতে পারে সেই আভাসও দিলেন।

নিশীথ (Nisith Pramanik) বলেন, মেসি কাণ্ড নিশ্চিতভাবে আমাদের জন্য দুঃখের, আমি ফাইল চেয়েছি তা খতিয়ে দেখব, পরবর্তীতে বোর্ড মিটিং হবে, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা পরবর্তীতে এমন কোনও ম্যাচ করব যাতে মেসি কাণ্ডের কষ্ট মানুষ ভোলে।

এর পাশাপাশি রাজ্যের নয়া ক্রীড়া মন্ত্রী বলেন, আমরাই চাই উন্নতি, যাতে খেলার উন্নতি হয়। খেলো ইন্ডিয়া প্রকল্প বাস্তবায়িত হবে, আগামীকাল থেকেই সব কেন্দ্রীয় প্রকল্প চালু হবে। সব জেলায় খেলো ইন্ডিয়া হাব তৈরি হবে। বিগত সরকার যেভাবে ক্লাবকে গুলোকে অনুদান দিত তা বজায় থাকবে কিনা সেই নিয়ে নিশীথ বলেন, গত কালও শুভেন্দু অধিকারী বলেছেন, উন্নয়নমূলক কাজগুলো জারি থাকবে। বাকিগুলো কী হবে সেটা আলোচনা করে ঠিক হবে।

নিশীথের স্পষ্ট বার্তা, “বাংলার ক্রীড়াঙ্গনগুলো যাতে রাজনীতিমুক্ত হয়, সেটা আমাদের দেখতে হবে। এখানকার স্পোর্টস কমিটিগুলোতে পরিবারতন্ত্রের একটা ছায়া রয়েছে। স্পোর্টস সেক্টরগুলোকে সেই ছায়া থেকে মুক্ত করতে হবে। বাংলায় যে কোনও ক্রীড়াতেই প্রচুর প্রতিভা রয়েছে। অনেক সময় এটাও দেখা গিয়েছে, পর্যাপ্ত পরিচর্চার অভাবে সেই প্রতিভাগুলো অচিরেই নষ্ট হয়ে গিয়েছে। অনেকে আবার নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে গিয়েছেন।”

Related articles

রোনাল্ডো কন্যার গায়ে মেসিদের জার্সি, সমর্থকদের নিয়ে কড়া সিদ্ধান্ত আর্জেন্টিনা

বুধবার একই দিনে বিশ্বকাপ(FIFA World cup) অভিযান শুরু করছে মেসি-রোনাল্ডো। দুই মহারথীর শেষ বিশ্বকাপ। মেসি(Messi)  না রোনাল্ডো কার...

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...