Friday, February 27, 2026

বাংলার ৩৬ জন শ্রমিককে ঘরে ফেরালেন ঘাটালের সাংসদ

Date:

Share post:

নেপালে কাজ করতে গিয়ে আটকে পড়েছিলেন বাংলার ৩৬ জন শ্রমিক। ঘাটালের তৃণমূল সাংসদ দেবের উদ্যোগে বাড়ি ফিরলেন তাঁরা। এর মধ্যে ৩০ জন ঘাটালের বাসিন্দা। বাকি দু জন হুগলির আরামবাগ এবং চারজন বাঁকুড়ার বাসিন্দা।

নেপালের স্বর্ণ শিল্পের কাজ করতেন ওই পরিযায়ী শ্রমিকরা। কিন্তু বৈধ কাগজ না থাকায় ভারত নেপাল সীমান্তে আটকে পড়েছিলেন তাঁরা। এরপর ঘাটালের সংসদ দেবের শরণাপন্ন হন ওই পরিযায়ী শ্রমিকরা। দার্লিজিংয়ের জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করেন দেব। জানা যায়, সীমান্ত পার করতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি লাগবে।

নিয়ম মেনে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন ঘাটালের সাংসদ। শ্রমিকদের ফেরানোর অনুমতি মেলে। মঙ্গলবার ঘাটাল থেকে একটি বাস রওনা দেয় ভারত-নেপাল সীমান্তের উদ্দেশে। বৃহস্পতিবার দুপুরে ৩৬ জন শ্রমিককে নিয়ে দেশে ফেরে ওই বাস। ওই শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রশাসনের উদ্যোগে ১২ ঘণ্টার মধ্যে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানান দেব।

spot_img

Related articles

শীঘ্রই মিটবে ৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সমস্যা, আশা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

শীঘ্রই মিটবে ৩ বিশ্ববিদ্যালয়ে (University) স্থায়ী উপাচার্য (Vice Chancellor) নিয়োগ সমস্যা। শুক্রবার, শুনানিতে আশা প্রকাশ করল সুপ্রিম কোর্ট...

শনিতে প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা: কীভাবে দেখবেন নাম?

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)।...

তফশিলি অধ্যুষিত এলাকায় স্মার্ট ক্লাসরুম চালু রাজ্যের

তফশিলি জাতি (SC Development) অধ্যুষিত এলাকায় ডিজিটাল শিক্ষার পরিকাঠামো শক্তিশালী করতে রাজ্য সরকার ১১টি জেলার ৩৫৮টি সরকারি ও...

শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার পোস্ট অফিসে বোমা হুমকি!

জেলায় জেলায় বোমা হুমকি, বৃহস্পতিবারের পর শুক্রবার সকালে হাওড়া-বাঁকুড়া-আসানসোল- কাটোয়ার পোস্ট অফিসে জিহাদের ঘোষণা করে বোমা হুমকি ইমেইল...