Tuesday, April 14, 2026

উত্তরপ্রদেশে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত ৯

Date:

Share post:

উত্তরপ্রদেশে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হল ৯ জনের। মৃতদের মধ্যে রয়েছে দুই নাবালক। শুক্রবার সকালে প্রতাপগড়ের নবাবগঞ্জ থানার অন্তর্গত ওয়াজিদপুর গ্রামে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, চালক-সহ ১০ জন যাত্রীকে নিয়ে রাজস্থান থেকে বিহারের ভোজপুরে যাচ্ছিল একটি স্করপিও। বৃষ্টির জেরে রাস্তা পিছল ছিল। ওয়াজিদপুর এলাকা দিয়ে যাওয়ার সময়ে পণ্য বোঝাই একটি ট্রাক ধাক্কা মারে ওই গাড়িটি। গ্যাস কাটার দিয়ে গাড়ির বিভিন্ন অংশ কেটে যাত্রীদের মৃতদেহ বের করে আনে পুলিশ।

প্রতাপগড়ের পুলিশ সুপার বলেন, রাজস্থান থেকে বিহারের ভোজপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ওঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৯ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ যাত্রীকে। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Related articles

ভাঙছে ‘সুখী’ দাম্পত্য, আলাদা হচ্ছেন রণবীর- দীপিকা!

উচ্ছৃঙ্খল জীবন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক - স্ত্রী - কন্যা থাকা সত্ত্বেও রণবীরের স্বভাব বদলালো না এখনও! আর...

সংবেদনশীল এলাকায় আস্থা ফেরাতে ময়দানে জেলা প্রশাসন, কড়া নির্দেশিকা নবান্নের

রাজ্যে আসন্ন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আবহে শান্তি বজায় রাখতে এবং সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে বিশেষ তৎপরতা শুরু...

অভিষেকের রোড শো-এ আবেগে ভাসল কোচবিহার, মদনমোহন মন্দিরে পুজো

দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করে মঙ্গলবার প্রচার শুরু করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত একাধিক, আহত বহু

ছত্তিশগড়ের (Chhattisgarh) শক্তি জেলায় বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণ (power plant explosion)। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে কমপক্ষে ৯...