Sunday, June 21, 2026

আমফানে ক্ষতিগ্রস্ত দুই ২৪ পরগনার বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারি

Date:

Share post:

আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার নদী বাঁধের অবস্থা ঘুরে দেখলেন রাজ্যের সেচমন্ত্রী শুভেন্দু অধিকারি। জানা গিয়েছে, হেলিকপ্টারে উত্তর ২৪ পরগনা সন্দেশখালি ১ এবং ২ নম্বর ব্লকের ভেঙে যাওয়া নদী বাঁধের অবস্থা নিজে দেখেন সেচমন্ত্রী। এরপর তিনি সন্দেশখালি থেকে কপ্টারে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় যান। যেখানে স্থানীয় বিধায়ক এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন৷ পাথরপ্রতিমায় গিয়ে লঞ্চে করে বিভিন্ন বিধ্বস্ত এলাকাও পরিদর্শন করেন। ভয়াবহ আমফানের পর অনেক জায়গাতেই বাঁধগুলি অবস্থা করুণ৷ বর্ষা আসছে। তার আগে সেই সব নদীবাঁধগুলো যদি সংস্কার করা না যায়, তাহলে প্লাবনের আশঙ্কা থেকে যাচ্ছে। এদিন প্রশাসনিক কর্তাদের কাছ থেকে জেলার বাঁধগুলির তথ্য সংগ্রহ করেন সেচমন্ত্রী। তিনি দুই জেলা প্রশাসনকেই আশ্বাস দিয়েছেন, সব স্থায়ী বাঁধ মেরামত করা হবে। দক্ষিণ ২৪ পরগনায় ১৪৯ জায়গায় বাঁধ মেরামতের কাজ চলছে। দু’ জায়গায় ফাটল ভয়ঙ্কর আকার নিয়েছে। আর্থিক টানাটানি সত্ত্বেও মানুষের পাশে থেকে কাজ করছে রাজ্য সরকার।” তিনি বলেন,”দক্ষিণ ২৪ পরগনার মানুষ শুধু ঘূর্ণিঝড় বা বন্যা নয়, জোয়ারের জলেও বিপর্যস্ত হয়ে পড়েন। বাড়ি ঘর, ক্ষেতের ফসল নষ্ট হয়। তাই, এই অঞ্চলের মানুষকে এবার পাকাপাকিভাবে এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মুক্তি দেবে রাজ্য সরকার।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...