Sunday, May 31, 2026

বিজেপি ছেড়ে কংগ্রেস হয়ে নভজ্যোৎ সিধু এবার আপ-এ ? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

বিজেপি ছেড়ে কংগ্রেস৷ এবার কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টি৷

রাজধানীর রাজনৈতিক মহলে তীব্র জল্পনা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুকে নিয়ে৷
পাঞ্জাবের শাসকদল কংগ্রেস ছেড়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন সিধু৷ আম আদমি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের এক মন্তব্য এই জল্পনাকে তীব্র করেছে। এক প্রশ্নের উত্তরে কেজরি বলেছেন,
“আমাদের দলে ওনাকে স্বাগত জানাচ্ছি। করোনার এই সঙ্কটের মধ্যে রাজনীতি নিয়ে এর থেকে বেশি খুলে কিছু বলা যাবে না”।

প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু বিজেপির রাজ্যসভার সাংসদ ছিলেন। ২০১৭ সালে তিনি বিজেপি ত্যাগ করেন। এরপরেই জল্পনা শুরু হয়, তিনি পাঞ্জাবে আমআদমি পার্টির মুখ্যমন্ত্রীর মুখ হতে চলেছেন৷ আপের পাঞ্জাব নেতৃত্ব সিধুর প্রশ্নে আপত্তি জানায়৷ তারপর পাঞ্জাব কংগ্রেসের সেই সময়ের পরামর্শদাতা প্রশান্ত কিশোরের মধ্যস্থতায় তিনি কংগ্রেসে যোগ দেন। ক্যাপ্টেন অমরিন্দর সিং সিধুকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদও দেন।
এর পর একাধিক বিতর্কে জড়িয়ে অমরিন্দরের সঙ্গেও বাড়তে থাকে সিধুর দূরত্ব। শেষে তিনি পাঞ্জাব সরকার থেকে পদত্যাগ করেন।

পাঞ্জাবে সামনেই ভোট৷ সিধুর সঙ্গে কংগ্রেসের সম্পর্কও তলানিতে। ওদিকে পাঞ্জাবে আপেরও যোগ্য মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় জল্পনা, ফের সেই প্রশান্ত কিশোরের পরামর্শেই তিনি যোগ দিতে চলেছেন আপে।

Related articles

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ...

হামলার জন্য বিজেপিকে দায়ী করে বিরোধী ঐক্যের বার্তা অভিষেকের! পাশে থাকার জন্য INDIA-র শরিকদের ধন্যবাদ

সোনারপুরে (Sonarpur) ভোট-পরবর্তী হিংসায় মৃত তৃণমূল (TMC) কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বেনজির আক্রমণের মুখে পড়েন ডায়মন্ড...

জনপ্রতিনিধিদের নিরাপত্তা কোথায়? আক্রান্ত কল্যাণকে দেখতে গেলেন দলনেত্রী

গতকাল অভিষেকের (Abhisekh Banerjee) পর রবিবার চণ্ডীতলায় হামলা লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) উপর। রক্তাক্ত...

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...