Sunday, June 21, 2026

পাকিস্তানের হিন্দুবিরোধী ভিডিওকে তেলেনিপাড়ার ভিডিও বলে চালিয়েছে বিজেপি, জোরালো দাবি ফিরহাদের

Date:

Share post:

সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম না করে পরোক্ষে করোনা সংক্রমনের জন্য কেন্দ্রকে দায়ী করলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। অপরদিকে, গুজরাত ও উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ঢাকতে বিজেপি পশ্চিমবঙ্গে বেশি করে করোনা ঢোকাচ্ছে, এদিন এমনই তোপ দাগেন পুরমন্ত্রী।

এছাড়াও বিজেপিকে এক হাত নিয়ে তিনি বলেন, দিল্লির বাসস্ট্যান্ডে এত শ্রমিক ভিড় জমিয়েছিল, উত্তরপ্রদেশের শ্রমিকদের গায়ে জীবাণুনাশক স্প্রে করা হয়েছিল, এমনকি মুম্বইয়ে হাজার হাজার শ্রমিক বাড়ি ফেরার জন্য স্টেশনে একত্র হয়েছিল। আগে থেকে লকডাউন করেননি কেন? কেন আগে থাকতেই শ্রমিক স্পেশাল ট্রেনগুলি চালানো হলো না? এমনও প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম।

অন্যদিকে, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকেও কটাক্ষ করে ফিরহাদ বলেন, ২৯ তারিখ যখন মুখ্যমন্ত্রী লকডাউন শিথিল করার কথা বললেন তখন তিনি ঝামেলা করলেন। এদিকে ঠিক তার পরের দিনই যখন কেন্দ্র লকডাউন শিথিল করার কথা ঘোষণা করল তখন তাঁর ঠোঁট মুখ ভোঁতা হয়ে গেলো।

একইসঙ্গে, করোনা-আমফান বিপর্যয়ের কঠিন পরিস্থিতিতে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে বলে অভিযোগ করেন ফিরহাদ হাকিম। হুগলির তেলেনিপাড়ায় যে অশান্তির ছবি প্রকাশ্যে এসেছিল সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, হুগলির তেলেনিপাড়ার ঝামেলাকে সাম্প্রদায়িক ছাপ দিয়েছে বিজেপি। এমনকি, পাকিস্তানের হিন্দুবিরোধী ভিডিওকে তেলেনিপাড়ার ভিডিও বলে চালাতে চেয়েছিল বিজেপি। কিন্তু প্রশাসন তা ধরে ফেলেছে।

সবশেষে ফিরহাদ হাকিম বলেন, ”বিজেপির বিরোধিতা করলেই ওরা সিবিআই-এর ভয় দেখায়। “মিথ্যা মামলা দেয়। আমাকে সিবিআই গ্রেফতার করুক। জেলে যাবো, কিন্তু বিজেপি বিরোধিতা করে যাবো। বিজেপি সত্যকে ভয় পায়। আমি সত্যের পথে বিজেপিকে হারাবো”।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...