Saturday, June 20, 2026

করোনায় আক্রান্ত রজনীকান্ত! ভুয়ো খবর রটিয়ে বিপাকে এই অভিনেতা

Date:

Share post:

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত কখন কী করছেন তা জানার জন্য সব সময় মুখিয়ে থাকেন ভক্তরা। এইবার তাঁকে নিয়ে রট্ল একটি ভুয়ো খবর। তিনি নাকি করোনা আক্রান্ত! আর এই খবর রটিয়ে থলাইভা ভক্তদের রীতিমতো রোষের মুখে পড়লেন বল্য্ওয়ূদ অভিনেতা রহিত রায়। এই ভুয়ো খবরে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া।

মহামারীর আতঙ্কে জীবন যেন ওষ্ঠাগত হয়েছে সকলেরই। করোনার জেরে বলিউড তারকারা প্রত্যেকেই এখন গৃহবন্দি। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস।

এই সঙ্কট পরিস্থিতিতে মহামারী নিয়ে রসিকতা করা বা ভুয়ো তথ্য দেওয়া কোনওটাই যেন মেনে নেওয়া যায় না। তারপরও একের পর এক ভুয়ো খবরে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া।
সম্প্রতি সূত্র থেকে জানা গিয়েছে, নিজের ফ্যানবেস বাড়ানোর জন্য বলি অভিনেতা রোহিত রায় নিজের ইনস্টাগ্রামে করোনা নিয়ে ভুয়ো তথ্য শেয়ার করেছেন।
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নাকি কোভিড-১৯ পজিটিভ হয়েছে। বিনোদনের রসদ হিসেবে তিনি এই ভুয়ো খবর শেয়ার করেছেন।


রোহিত জানিয়েছিলেন, রজনীকান্তের কোভিড-১৯ পজিটিভ। বর্তমানে তিনি এখন কোয়ারেন্টাইনে রয়েছে।
এর পাশাপাশি তিনি একটি ক্যাপশনও দিয়েছিলেন। রোহিত বলেছেন, কাজে যখন ফিরবেন তখন নিরাপদে থাকবেন।যতবার সম্ভব স্যানিটাইজিং চালিয়ে যান। নিরাপদে থাকুন।
রোহিতের এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই রজনী ফ্যানেরা সকলেই চিন্তিত হয়ে পড়েছিলেন।  তারপর রোহিত তাঁদের জানিয়েছেন যে, রজনীকান্তের এই খবরটি রসিকতা ছিল। তিনি মানুষকে হাসানোর জন্য এটি করেছিলেন।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে রজনীকান্ত নিয়ে এহেন ঠাট্টা কেউই মেনে নিতে পারেন নি। নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা।
পরিস্থিতি গরম হতেই রোহিত ক্ষমা চেয়ে নিয়েছেন।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...