Wednesday, May 6, 2026

২৪ ঘণ্টায় উত্তরপাড়া ব্যাঙ্ক ডাকাতির কিনারা: জালে পুরনো ‘পাপী’!

Date:

Share post:

২৪ ঘণ্টার মধ্যে উত্তরপাড়া ব্যাঙ্ক ডাকাতির কিনারা করল চন্দননগর পুলিশ। বামাল ধরা পড়ল ডাকাত দল। শুক্রবার উত্তরপাড়া রাজেন্দ্র এভিনিউয়ের একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কে ভরদুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।ডাকাতির পর ব্যাপক তল্লাশি শুরু করে চন্দননগর পুলিশ। ১৭ লাখ ২৮ হাজার ৩২৫ টাকা লুঠ করে পালানোর সময় কয়েকটা টাকার বান্ডিল রাস্তায় ফেলে যায় ডাকাতরা। তদন্তে নেমে তথ্য-সূত্র ও সিসিটিভি ফুটেজের সাহায্যে দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়। প্রীতম ঘোষ ওরফে বাবাই ওরফে বাবু ওরফে দেবজিৎ নামে মূল অভিযুক্তকে ধরে পুলিশ । পেট্রল পাম্প ডাকাতির ঘটনায় ২০১৪ সালে ওড়িশায় ধরা পড়ে জেল হয় প্রীতমের। চৌদহা জেল থেকে ফেরার হয় সে। দশ-বারোটা ডাকাতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন জেলায়। সোনার দোকানে ডাকাতি, পেট্রোল পাম্প ডাকাতি ব্যাঙ্ক ডাকাতির অভিযোগ রয়েছে।

ডাকাতির পর ভদ্রকালীতে জঙ্গলে টাকা ভাগ করতে জড়ো হয় দুষ্কৃতীরা। সঞ্জয় পাশেয়ান(ছোটু), তাপস দাস(গোপাল), সঞ্জীব পাশোয়ান ছিল সেখানে। গ্রেফতারের পরে তাদের থেকে প্রীতম ওরফে দেবজিতের নাম জানতে পারে পুলিশ। চুঁচু্ড়া রবীন্দ্রনগরে প্রীতমের শ্বশুরবাড়ি পাশের একটি বাড়ি থেকে তাকে ধরা হয়। তার থেকে ১০ লাখ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার হয়।

লকডাউনের সময় বিহারের বসেরা গ্রাম থেকে সাইকেল নিয়ে এলাকায় আসে বৃহস্পতিবার। উত্তরপাড়ায় এক সময় থাকত প্রীতম। ব্যাঙ্কে দুবার গিয়ে রেইকি করে। বাস কনডাক্টর সঞ্জয় পাশোয়ান, তাপস রং মিস্ত্রী, সঞ্জীব পাশোয়ান ড্রাইভার-এরা তিনজনই প্রীতমের পূর্ব পরিচিত।ধৃতদের কাছ থেকে একটি বাইক, একটি গাড়ি পাওয়া গিয়েছে, যেটা ডাকাতিতে ব্যবহার করা হয়।একটি ওয়ান শাটার উদ্ধার হয়।

Related articles

পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এবার সরকার গঠন করবে বিজেপি (BJP)। এখন প্রশ্ন কবে, কোথায়, কখন শপথগ্রহণ? মুখ্যমন্ত্রীই বা...

ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

পুরনিয়োগ মামলায় ইডি-র (ED) তলবে হাজির হলেন না রাজ্যের দুই হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু (Sujit...

সরকার বদলে সুমনের ডিগবাজি “আমি তৃণমূলপন্থী নই”, ‘এবার উনি বিজেপি হবেন’, তোপ তসলিমার

বাংলার শাসন ক্ষমতার পরিবর্তন হতেই ভোলবদল কবীর সুমনের (Kabir Suman)। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ থাকা...

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...