Friday, June 19, 2026

সবুজের অভিযান: গাছ লাগালেন বারাকপুর পুলিশ কমিশনার

Date:

Share post:

শুক্রবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। গাছ লাগাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এবার সেই কাজে এগিয়ে এলো বারাকপুর পুলিশ কমিনশনারেট। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগালেন বারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা। নিজের হাতে অফিস চত্বর থেকে বারাকপুর পুলিশ লাইন লাটবাগানের বিভিন্ন অংশে গাছ লাগান তিনি।

মনোজ ভার্মা জানান, সংশ্লিষ্ট অঞ্চলে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, “সরকারি নির্দেশ মেনে বছরের বিভিন্ন সময়ে পুলিশের তরফে বিভিন্ন জায়গায় গাছ লাগানো হয়। তবে আমফানের কারণে ১ হাজার গাছ পরে গিয়েছে। তার মধ্যে কিছু গাছ যাতে বাঁচানো যায় সেই চেষ্টা করা হচ্ছে। এই বৃক্ষরোপন অনুষ্ঠান আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে করছি।”

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...