Wednesday, May 13, 2026

এটিএমে পাসওয়ার্ড ছাড়াই তোলা যাবে টাকা!

Date:

Share post:

এবার অটোমেটেড টেলার মেশিন বা এটিএম থেকে পাসওয়ার্ড ছাড়াই তোলা যাবে টাকা।

গ্রাহকরা এবার এটিএমে কিউআর স্ক্যানের মাধ্যমে তুলতে পারবেন টাকা। এই পদ্ধতির কথা মাথায় রেখেই নতুন মেশিন তৈরি করে ফেলেছে বেশ কিছু প্রথমসারির ব্যাঙ্ক। সূত্রের খবর, বর্তমানে এটিএম কার্ডের চিপেই গ্রাহকদের সমস্ত ডেটা থাকে। এটিএম-এ পিন নম্বর দেওয়ার সময়ও সেই ডেটা চেক করা হয় এবং তারপরই গ্রাহকদের টাকা তোলার অনুমতি মেলে। এবার কনট্যাক্টলেস এটিএম মেশিনে পাসওয়ার্ড দেওয়ার আর কোনও দরকার পড়বে না গ্রাহকদের। মোবাইল ফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে টাকার পরিমাণ বসিয়ে দিলেন ক্যাশ বেরিয়ে আসবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই কিউআর কোড স্ক্যান করে টাকা তোলা অনেকটাই সহজ ও সুরক্ষিত। এর পাশাপাশি কার্ড ক্লোনিংয়ের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। মাত্র ২৫ সেকেন্ডে এটিএম থেকে নিজের প্রয়োজনীয় টাকা পেয়ে যাবেন গ্রাহকেরা।

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...