Tuesday, June 23, 2026

করোনা কেড়ে নিল মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে

Date:

Share post:

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় ই হামসাকোয়ারের। কেরলে দেশের বাড়িতে মৃত্যু হল প্রাক্তন এই মোহনবাগানীর।

মোহনবাগান ছাড়াও মহামেডানের হয়ে খেলেছিলেন হামসাকোয়ার। সন্তোষ ট্রফিতে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করতেন। তাই থাকতেন সেখানেই। গত ২১মে স্ত্রী, পুত্র, পুত্রবধূ, দুই নাতি-নাতনিকে নিয়ে কেরলে দেশের বাড়িতে যান। গিয়েই অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষায় করোনা পজেটিভ আসে। পরিবারের অন্য ৫ সদস্যও করোনা ভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তারা সকলেই চিকিৎসাধীন। এরপরই অবস্থার অবনতি হতে থাকে হামসাকোয়ার। বছর ৬৭-র প্রাক্তন ফুটবলারটি নিউমোনিয়ায় আক্রান্ত হন, ছিল কার্ডিয়াক সমস্যা, তার সঙ্গে যোগ হয় শ্বাসকষ্ট। অবস্থার উন্নতি হচ্ছে না দেখে চিকিৎসকরা প্লাজমা থেরাপির নির্দেশ দেন। কিন্তু তাতেও সুস্থ হননি প্রাক্তন ফুটবলার। আজ শনিবার ভোরে তিনি মারা যান।

প্রাক্তন মোহনবাগানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আই লিগে কেরল ফুটবল দল গোকুলাম কেরল এফসি। স্তব্ধ মোহনবাগান।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...