Thursday, June 25, 2026

দিল্লিতে চিকিৎসা পাবেনা বাইরের লোক, আপ সরকারের কমিটির সুপারিশ

Date:

Share post:

দিল্লির হাসপাতালে চিকিৎসা পাবেন শুধু দিল্লিবাসীরাই ৷ এমনই সুপারিশ করেছে কেজরি সরকারের তৈরি ৫ চিকিৎসকের কমিটি৷

এই সুপারিশ লাগু হলে দিল্লিতে স্থানীয় ব্যক্তি ছাড়া বাইরের কারোর চিকিৎসা আর হবে না ৷

করোনা পরিস্থিতিতে আপ সরকারের তৈরি ৫ চিকিৎসকের কমিটি সরকারকে পেশ করা রিপোর্টে এমন কথাই বলা হয়েছে৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত সপ্তাহে ডাঃ মহেশ ভার্মার নেতৃত্বে ৫ চিকিৎসকের কমিটি গঠন করে৷ সেই কমিটির রিপোর্টে বলা হয়েছে, রাজধানীর স্বাস্থ্য পরিকাঠামোয় দিল্লিবাসীর চিকিৎসাকেই প্রাধান্য দেওয়া উচিত৷ করোনা- প্রকোপে হাসপাতালে বেড পাওয়া এখন কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ৷ সংক্রমণ বেড়েই চলেছে, তাই রোগীদের জন্য দরকার আরও বেড ৷ করোনা সংক্রমণের মোকাবিলা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ১ জুন রাজধানীর সীমানা সীল করার বিষয়ে জনতার পরামর্শ চেয়েছিলেন ৷ ২ জুন কেজরিওয়াল সরকার বিশেষজ্ঞদের কমিটিও তৈরি করে ৷
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৫ চিকিৎসক কমিটির সুপারিশ ও প্রস্তাব যদি লাগু করেন, তাহলে আপাতত দিল্লিতে বাইরে থেকে আসা রোগীরা চিকিৎসা পাবেন না ৷ একইসঙ্গে করোনা ছাড়া অন্য কোনও রোগে আক্রান্ত রোগীদেরও অনেক সমস্যায় পড়তে হতে পারে ৷ দিল্লিবাসী নয়, করোনা ছাড়া অন্য কোনও রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও একই নিয়ম লাগু করা হবে কিনা সে বিষয়ে চিকিৎসদের রিপোর্টে কিছু বলা হয়েছে কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি ৷

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...