Tuesday, June 16, 2026

আমফান ক্ষতিগ্রস্তদের পাশে আছেন মুখ্যমন্ত্রী, পরিসংখ্যান তুলে বিজেপির কড়া সমালোচনা মন্ত্রী রেজ্জাকের

Date:

Share post:

মারণ ভাইরাস করোনা এবং আমফানে বিপর্যস্ত পরিস্থিতিত মোকাবিলা করছ রাজ্যের সরকার। কিন্তু এই কঠিন সময়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে বিজেপি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের নেতা-মন্ত্রীরা প্রতিদিন বিজেপির পাল্টা প্রচার করবে প্রতিটা পরিসংখ্যান দিয়ে সংবাদ মাধ্যমের সামনে।

তারই অঙ্গ হিসেবে রাজ্যের মন্ত্রী রেজ্জাক মোল্লা আজ, শনিবার সাংবাদিক বৈঠক করে জানান, করোনার পরিসংখ্যান অনুযায়ী সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ ১৩ নাম্বারে আছে। এবং লকডাউন বাংলায় কঠোরভাবে বাস্তবায়িত করা হয়েছে। কিন্তু এই সময় বিজেপি হুগলির তেলেনিপাড়ায় করোনাকে সামনে রেখে সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টি করে।

এর পাশাপাশি, পরিযায়ী শ্রমিকদের নিয়ে এদিন রেজ্জাক মোল্লা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক ট্রেনের ব্যবস্থা করেছেন। গত ২৬ মার্চ কেন্দ্র সব রাজ্যকে চিঠি দিয়ে বলে, পরিযায়ীদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতে। কিন্তু মমতা ব্যানার্জি তা অনেক দিন আগেই করে দিয়েছেন।

এদিন মন্ত্রী রেজ্জাক মোল্লা খাদ্য সুরক্ষা নিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষভাবে কোনও ব্যক্তিকে না দিয়ে সরাসরি রেশনের মাধ্যমে রাজ্যবাসীকে ৬ মাসের চাল দেওয়া নিশ্চিত করেছেন। এতে উপকারি হবে ৮ লক্ষ ৯৭ হাজার মানুষ।

এদিন তিনি আরও বলেন, আমফানের পর প্রায় ৮ লক্ষ ৫ হাজার মানুষকে সেল্টার ক্যাম্পে রাখা হয়েছে। এবং তাঁদের ক্ষতিপূরণের জন্যে এক লক্ষ হাজার কোটি টাকার দরকার। কিন্তু কেন্দ্র মাত্র দশ হাজার কোটি টাকা ঘোষণা করেছে। এতে ত্রাণের কাজে ইতিমধ্যে ৬ হাজার ২৫০ কোটি টাকা ব্যয় করা হয়ে গেছে।

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...