Tuesday, February 3, 2026

“পরিযায়ী শ্রমিকদের জীবনের দাম নেই?”- কাদের কটাক্ষ করলেন দেব!

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের নিয়ে দেশের সেলেবদের উদাসীনতাকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। নিজের টুইটার হ্যান্ডেল তিনি লিখেন, “এটা বলতে খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি যে কৃষ্ণাঙ্গ হত্যা বা হাতির মৃত্যু নিয়ে সরব ভারতের সেলিব্রিটিরা। এই দুটো বিষয় আমার যথেষ্ট সহানুভূতি রয়েছে। কিন্তু হাজার হাজার পরিযায়ী শ্রমিক যে হেঁটে ফিরছেন তা নিয়ে তাদের কোন মন্তব্য, প্রতিবাদ বা হ্যাশট্যাগ চোখে পড়ল না”।

দেব স্পষ্ট জানান, পায়ে হেঁটে এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলেছেন পরিযায়ী শ্রমিকরা। গরমের মধ্যে খালি পায়ে হাঁটছেন। অনেক সময় পায়ে প্লাস্টিকের বোতল বেঁধে হেঁটে চলেছেন। রেললাইনে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তাঁদের দেহ। এটা গুরুত্বপূর্ণ নয়? তাঁদের জীবনের কোনও দাম নেই? প্রশ্ন তুলেছেন ঘাটালের সংসদ।
এর আগেও রাজনীতির ঊর্ধ্বে উঠে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে দেবকে। নিজের লোকসভা কেন্দ্রেও করোনা মোকাবিলায় স্থানীয়দের পাশে দাঁড়িয়েছেন তিনি। এলাকায় যাচ্ছেন না বলে যখন সমালোচনা হয়েছে, তখন সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন- তিনি গেলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না; তাই দূর থেকেই কাজ করছেন। এবার সেলেবদের নিয়ে তাঁর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সকলে।

spot_img

Related articles

রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সি হানা, মঙ্গলের সকালে দুর্গাপুর-আসানসোলে ইডি অভিযান

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই এজেন্সি দিয়ে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। গত...

৫০ বছর পর চাঁদের কক্ষপথে মানব অভিযানে NASA! ঘোষিত দিনক্ষণ 

‘অ্যাপোলো-১১’ অভিযানের ( Apollo 11 mission) প্রায় পাঁচ দশক পর ফের চাঁদের কক্ষপথে (lunar orbit) মার্কিন গবেষণা সংস্থার...

হলফনামা দিতে পারল না ED, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি 

দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ইডি - আইপ্যাক মামলার শুনানি। নতুন দিন ঘোষণা আদালতের। আইপ্যাকের (IPAC) কলকাতা অফিসে...

মোদির মুখে ট্রাম্প-স্তুতি, ভারতীয় পণ্যের উপর শুল্ক কমালো আমেরিকা 

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী নীতি, একের পর...