Sunday, May 17, 2026

লক্ষ্য বিধানসভা: দিল্লিতে বাংলার মন্ত্রী বাড়াবে বিজেপি

Date:

Share post:

লক্ষ্য বিধানসভা ভোট। চাপ ও সক্রিয়তা বাড়াতে বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী বাড়াবে বিজেপি। প্রধানমন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছিলেন। এবার রদবদল আসন্ন। জানা গিয়েছে, অন্তত একজন পূর্ণমন্ত্রী আর একজন রাষ্ট্রমন্ত্রী; অথবা দুজন রাষ্ট্রমন্ত্রী হতে পারেন। এসব ক্ষেত্রে প্রথমেই আসে মুকুল রায়ের নাম। মুকুল দিল্লিকে বার্তা দিয়েও রেখেছেন, হয় আমাকে কাজে লাগাও; না হলে বলে দাও লাগবে না। কৈলাস কদিন আগেই মুকুলকে মন্ত্রিত্বের ইঙ্গিত দিয়েছেন। এখানে সমস্যা হল মুকুল সাংসদ নন। ফলে ছ’মাসের মধ্যে কোনো অন্য জায়গা থেকে তাঁকে সাংসদ করে আনতে হবে। তাছাড়া মুকুলকে রাষ্ট্রমন্ত্রী করা অসম্মানের। পূর্ণমন্ত্রী করলে এমন দফতর দরকার যাতে বাংলার কাজে আসে। অন্যথায় গুরুত্ব থাকবে না। এখন দুজন রাষ্ট্রমন্ত্রী। বাবুল ও দেবশ্রী। যেহেতু দিলীপ সভাপতি, তাই মন্ত্রী নাও হতে পারেন। মনোনীত সাংসদ স্বপন দাশগুপ্তর নাম আছে। এছাড়া অর্জুন সিং আছেন। পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কোচবিহারের সাংসদরা আছেন। লকেটের নাম আছে; তবে তিনি সবে সাধারণ সম্পাদক হয়েছেন। কৈলাসরা চান, সংগঠন দিলীপের হাতে থাকলেও মন্ত্রী হোন মুকুল। কৈলাস এই চাপ বাড়াচ্ছেন মুকুলের তরফে।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...