Saturday, May 16, 2026

মাসে ৭০ হাজার টাকা বেতন, একবর্ণ ইংরেজি পড়তে পারেন না শিক্ষিকা!

Date:

Share post:

প্রত্যেক মাসে ৭০ হাজার টাকা বেতন পান তিনি। অথচ স্কুলে ইংলিশ পড়াতে গিয়ে গলদঘর্ম অবস্থা শিক্ষিকার। উত্তরপ্রদেশের একটি স্কুলে এমনই ঘটনার মুখোমুখি হয়ে হতবাক জেলাশাসক।
ওই শিক্ষিকা একবিন্দু ইংরেজি বলতে পারেন না।বলা তো দূরে থাক একবিন্দু ইংরেজি পড়তে হিমশিম খাচ্ছেন তিনি।
ঘটনার সূত্রপাত দুদিন আগে । উত্তরপ্রদেশের অন্তর্গত একটি স্কুলে শিক্ষা পরিকাঠামোর তদারকির জন্য হঠাৎ জেলাশাসক উপস্থিত হন।
এরপর ইংরেজির শিক্ষিকাকে পাঠ্য বইয়ের ইংরেজি রিডিং পড়তে বলেন। আর সেখানেই ঘটে এই বিপত্তি । ইংরেজি পড়তে গিয়ে ইংরেজির শিক্ষিকাকে হোঁচট খেতে হচ্ছে বারবার। এমন দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ জেলাশাসকের। অবিলম্বে অশিক্ষিত শিক্ষিকাকে স্কুল থেকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছেন তিনি।
ওই শিক্ষিকার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। ইংরেজি না জেনে থাকলে শিক্ষার্থীদের কিভাবে পড়ান তিনি?

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...