Monday, April 13, 2026

বৃষ্টিতে ভাসলো শহর কলকাতা

Date:

Share post:

দিনভর ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে ভাসলো শহর কলকাতা। রবিবার দুপুর থেকেই আকাশ মেঘলা ছিল। বিকেল চারটে নাগাদ আকাশ কালো হয়ে আচমকাই অন্ধকার নেমে আসে শহরে। তার পরই বজ্র-বিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া।
প্রবল বৃষ্টিতে জল জমে যায় কলকাতার পার্কস্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, রাজাবাজার এলাকায়।শুধুমাত্র শহর কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের হাওড়া, নদিয়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং দুই ২৪ পরগনা-সহ একাধিক জেলাতেও এ দিন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরে আগামী সপ্তাহেই এ রাজ্যে বর্ষা ঢুকে পড়তে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও স্পষ্ট হতে পারে, তার প্রভাবে এ রাজ্য এবং ওড়িশায় বৃষ্টি হতে পারে।
বঙ্গেপসাগের তৈরি হওয়া নিম্নচাপটির হাত ধরেই এ রাজ্যে বর্ষা ঢুকতে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে এ দিন সকাল থেকেই শহর কলকাতায় ভ্যাপসা গরম অনুভূত হয়েছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামিকাল বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও স্পষ্ট হতে পারে, তার প্রভাবে এ রাজ্য এবং ওড়িশায় বৃষ্টি হতে পারে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে টানা চার দিন বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে সাধারণত ৮ জুন বর্ষা ঢুকে যায়। এই সময় কোনও নিম্নচাপ তৈরি হলে, বর্ষার আগমনের রাস্তা আরও প্রশস্ত হয়।
তাই বঙ্গেপসাগের তৈরি হওয়া নিম্নচাপটির হাত ধরেই এ রাজ্যে বর্ষা ঢুকতে চলেছে বলে মনে করা হচ্ছে।
নিম্নচাপের জেরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করবে মধ্য ভারত ও উত্তর ভারতে। আর তার জেরে হবে বৃষ্টিপাত পাশাপাশি উত্তর ভারতে বইবে ঝোড়ো হওয়া, এমনই জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...