Saturday, May 30, 2026

মহামারী আইনেই আটকে রাজ্যের পুর ভোটের ভবিষ্যৎ, শিথিলতা চাইছে নির্বাচন কমিশন

Date:

Share post:

মহামারী আইনেই আটকে রাজ্যের পুর ভোটের ভবিষ্যৎ। ফলে লকডাউন শিথিল হয়ে জনজীবন কিছুটা স্বাভাবিক হলেও ঠিক কবে নাগাদ নির্বাচন সম্ভব হবে তা এখনই হলফ করে বলতে পারছেন না রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা। বিশেষত যতদিন মহামারী আইন চালু থাকবে আইনি বিধিনিষেধের কারণে ততদিন কোনওভাবেই ভোট করা সম্ভব নয় বলে দাবি তাঁদের। তাছাড়া এই আইন কার্যকর অবস্থায় ভোট হওয়ার নজিরও দেশে নেই। ফলে করোনা ভীতি পুরোপুরি না কাটলে ভোট করানো যাবে না ধরেই এগোচ্ছে কমিশন। যদিও পুর ভোটের প্রস্তুতিপর্ব জারি রয়েছে বলে জানা গিয়েছে ।
মহামারী আইন দেশে এর আগে খুব একটা লাগু হয়নি। এমনকি এই আইনের মধ্যে দেশে কোনওদিন নির্বাচনও হয়নি। কিন্তু এবার এই আইনের সাময়িক শিথিলতা চাইছে রাজ্য নির্বাচন কমিশন। কারণ, একদিকে যেমন এই বছরের মধ্যে তাঁরা পুরনির্বাচন সেরে ফেলতে চাইছেন তেমনি আগামী বছরের রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতিটাও সেরে ফেলতে চাইছেন। কিন্তু মহামারী আইন শিথিল না হলে সেটা সম্ভব নয়। তাই খুব শীঘ্রই রাজ্য সরকারকে এই আইন শিথিল করার বিষয় নিয়ে চিঠি দিচ্ছে কমিশন।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...