Saturday, May 23, 2026

করোনা-আবহেই মোদির জন্য আসছে ৮ হাজার কোটির দু’টি নতুন বিমান

Date:

Share post:

করোনা সংক্রমণে দেশ বিপন্ন৷ দেশের আর্থিক পরিস্থিতি তলানিতে ঠেকেছে৷ তাতে কী ?
তার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য খুশির খবর, সেপ্টেম্বরের মধ্যেই এয়ার ইন্ডিয়ার হাতে আসছে বিশেষভাবে তৈরি দু’টি B-777 বিমান। বিমান দু’টির দাম ‘মাত্র’ ৮,৪৫৮ কোটি টাকা!

প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এই বিমান দু’টি ব্যবহার করবেন৷ বোয়িং এই দুই তুলে দেবে এয়ার ইন্ডিয়ার হাতে।সোমবার সরকারি সূত্রে জানা গিয়েছে, জুলাইয়ের মধ্যেই বিমানদু’টি হাতে আসার কথা ছিলো। কিন্তু করোনা- কারণে বিমান হাতে পেতে দেরি হচ্ছে। এই নতুন দু ই B-777 বিমান চালাবেন বায়ুসেনার পাইলটরা। বিমানের রক্ষণাবেক্ষণ করবেন এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়াররা।
এখন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি B-747- এ চড়েন। এগুলোর পোশাকি নাম ‘‌এয়ার ইন্ডিয়া ওয়ান’‌। চালান এয়ার ইন্ডিয়ার পাইলটরা। নতুন বিমান আসার পর এই B-747 বিমান বাণিজ্যিক উড়ান হিসেবে ব্যবহার করবে এয়ার ইন্ডিয়া।

নতুন B-777 বোয়িং বিমানে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপনাস্ত্র ধ্বংস করার বিশেষ ক্ষমতা রয়েছে৷ এই প্রযুক্তির নাম, লার্জ এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টারমেসার্স ( LAIRCM) এবং সেলফ প্রোটেকশনস সুটস (‌SPS)‌। গত ফেব্রুয়ারিতে এই দুই প্রযুক্তি ১৯ কোটি ডলারের বিনিময়ে ভারতকে বিক্রি করেছে আমেরিকা। ভারতীয় মুদ্রায় শুধু এই দুই প্রযুক্তিরই দাম প্রায় ১৪৩৫ কোটি টাকারও বেশি।

Related articles

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...