Monday, May 11, 2026

ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি, ফের জানালো ‘হু’

Date:

Share post:

নোভেল করোনার প্রকোপে বিশ্বের কোথায় কী পরিস্থিতি, তা নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে WHO। তাতে ভারতে পরিস্থিতি তৃতীয় পর্যায় অর্থাৎ গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে রয়েছে বলে দেখানো হয়েছিল ।কিন্তু সেই
ভুল শুধরে নিয়ে WHO-এর এক আধিকারিক জানিয়েছেন, ভারতে করোনা গণ্ডিবদ্ধ পর্যায়ে (ক্লাস্টার) পৌঁছে গেলেও তা এখনও গোষ্ঠী সংক্রমণের আকার ধারণ করেনি। আগের রিপোর্টে ভুল করে তা দেখানো হয়েছিল। এমনকী, সংশোধিত রিপোর্টে ভুল সংশোধন করে এ কথা উল্লেখও করা হয়েছে বলে WHO সূত্রে দাবি করা হয়েছে ।
তাদের বক্তব্য, প্রতি ১ লক্ষ জনসংখ্যায় করোনা সংক্রমণের হিসেব দেখলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। ভারতে আক্রান্তের হার অনেক ছোট দেশের তুলনায় কম।
হু-র ৬ তারিখের করোনাভাইরাস সিচুয়েশন রিপোর্টে উল্লেখ করা হয়েছে , ভারতকে এখনও বিভিন্ন জায়গায় করোনা সংক্রমণের স্তরে রেখেছে তারা। করোনার গোষ্ঠী সংক্রমণ ভারতে এখনও শুরু হয়নি। ফের জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
‘ হু’-এর আধিকারিক বলেছেন, নিম্নতম প্রশাসনিক স্তরে হস্তক্ষেপ সব থেকে বেশি জরুরি। জাতীয় স্তরে কোনও দেশের শ্রেণিবিন্যাস হতেই পারে, তবে বেশি দরকার নিম্নতম প্রশাসনিক স্তরে তা করা। তখনই করোনার বিরুদ্ধে লড়াইটা ঠিকমত করা সম্ভব।
হু-এর তরফে আরও বলা হয়েছে , সংক্রমণ রোধে কী ধরনের হস্তক্ষেপ হচ্ছে তার থেকে গুরুত্বপূর্ণ সংক্রমণের স্তর বুঝে হস্তক্ষেপ করা। আমরা জানি, গোটা দেশের সর্বত্র এই জীবাণুর আচরণ একরকম নয়। বিভিন্ন দেশে আমরা দেখেছি, কীভাবে অত্যন্ত দ্রুতগতিতে তা ছড়িয়ে পড়েছে।

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...