Wednesday, March 18, 2026

কলকাতা পুলিশে করোনা আক্রান্ত ২২০, থানার কাজ চালাতে সমস্যা দেখা দিয়েছে

Date:

Share post:

কলকাতা পুলিশে করোনা-আক্রান্তের সংখ্যা যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বেশ কিছু থানায় কাজ চালানোই সমস্যাজনক হয়ে উঠেছে। সূত্রের খবর, সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২২০ জন পুলিশকর্মী। এর মধ্যে রোগমুক্ত হয়েছেন ১০০ জন। মৃত্যু হয়েছে ১ পুলিশকর্মীর।

থানার কাজ চালাতে সব থেকে অসুবিধায় পড়েছে গড়ফা থানা৷ এই থানার ১৫ জন পুলিশকর্মীই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময়ে স্থানীয় এলাকায় দাবি পর্যন্ত উঠেছিল, গড়ফা থানা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হোক। পরিস্থিতি সামাল দিতে ডিসি এসএসডির অফিস ও লালবাজার থেকে ফোর্স পাঠানো হচ্ছে।
রিজেন্ট পার্ক থানার ৩ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সংক্রমণ যাতে পরিবার-পরিজনের মধ্যে ছড়িয়ে না-পড়ে, তা নিশ্চিত করতে ওই থানার ৬০ শতাংশ কর্মী থানায় থেকেই গত পনের-কুড়ি দিন একনাগাড়ে কাজ করছেন। থানা স্যানিটাইজও করা হচ্ছে। রবিবার যাদবপুর থানার ২ পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন থানার ওসির নিরাপত্তারক্ষী। আর এক পুলিশকর্মী যে ব্যারাকে ছিলেন, সেখানকার সমস্ত পুলিশকর্মীদের আলাদা করে রাখা হয়েছে থানার মধ্যেই।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...