Wednesday, June 3, 2026

“চিনারা কবে ভারতের ভূমি ছেড়ে যাবে?”, অমিতকে ফের প্রশ্ন করলেন অভিষেক

Date:

Share post:

চিনারা কবে ভারতের ভূমি ছেড়ে যাবে? অমিত শাহের ভার্চুয়াল সভার শেষে ফের প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিন ভারতের জমি দখল করেছে কি না সে বিষয়ে স্পষ্ট তথ্য দিক কেন্দ্র- এই দাবিতে সরব হয়েছেন অভিষেক। মঙ্গলবার বেলা ১১ টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল সভার আগেই যুব তৃণমূল সভাপতি নিজের টুইটার হ্যান্ডেল জানতে চান “চীন আমাদের জমি দখল করেছে কি না? উত্তর দিন অমিত জি”।

ভার্চুয়াল সভায় যদিও সে বিষয়ে একটি বর্ণও খরচ করেনি অমিত শাহ। উল্টে তৃণমূলকে বাংলা ছাড়া করার কথা বলেছেন তিনি। অমিতের সভা শেষ হওয়ার পরেই ফের নিজের টুইটার হ্যান্ডেলে এই বিষয় নিয়ে লেখেন অভিষেক। তিনি বলেন, প্রতিবারের মতোই আলংকারিক এবং অবাস্তব ভাষণ ছিল অমিত শাহের। তৃণমূল সাংসদ কটাক্ষ করে বলেন, “অমিত শাহ, তৃণমূলকে বের করে দেওয়ার তাঁর স্বপ্নের কথা বললেন। কিন্তু আমি আবার প্রশ্ন করছি, চিনারা কবে আমাদের ভূমি থেকে যাবে?” টুইটটা অভিষেক হ্যাশট্যাগ করেছেন ‘বেঙ্গলরিজেক্টঅমিতশাহ’-কে।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...