Friday, May 15, 2026

অসমে তেলের কূপে এখনও জ্বলছে আগুন, ১৪ দিনেও নেভানো গেল না

Date:

Share post:

অসমে ডিব্রুগড়ের বাঘজানে অয়েল ইন্ডিয়ার পাইপে বিস্ফোরণের পরে গ্যাস বেরোনো বন্ধ করা গেল না ১৪ দিনেও। তীব্র শব্দে গ্যাস বের হচ্ছে, যা থেকে বায়ু দূষণ হয়েই চলেছে। ইতিমধ্যেই রাসায়নিক বিক্রিয়ার তীব্রতায় আশপাশের জলাশয় বিষাক্ত হয়ে গিয়েছে। নষ্ট হয়েছে চা বাগান, সুপুরি বাগান ও শস্য খেত। অয়েল ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত ও ত্রাণ শিবিরে থাকতে বাধ্য হওয়া ৬৩০টি পরিবারকে ৩০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। যদিও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে ।
গ্যাসের কারণে একাধিক ব্যক্তির মৃত্যুর কথা বলা হলেও অয়েল ইন্ডিয়া এর সত্যতা অস্বীকার করেছে। জেলাশাসক ভাস্কর পেগু বলেন, “বিস্ফোরণের ফলে দূষণের ঘটনা সত্য। তবে কেউ মারা গিয়েছেন কি না জানতে আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। ”
অয়েল ইন্ডিয়া জানিয়েছে, পাইপ মেরামতির জন্য বিভিন্ন দেশের সাহায্য চাওয়া হয়েছে। সিঙ্গাপুরের একটি সংস্থার তিন জন বিশেষজ্ঞ আসছেন। ঘটনাস্থল থেকে তেল যাতে আশপাশে ছড়িয়ে পড়তে না পারে, তাই চারপাশে বাঁধ তৈরি করা হয়েছে। স্থানীয় মৎস্যজীবীদের কাজে লাগিয়ে মাগুরি-মতাপুং বিলের কোন অংশে জলে তেল মিশছে, তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। পুরো ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...